শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অস্কারজয়ী চিত্রনাট্যকার রবার্ট টাউন আর নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৮১ বার

হলিউডের অস্কারজয়ী বিখ্যাত চিত্রনাট্যকার রবার্ট টাউন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। গত সোমবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে তিনি মারা যান।
প্রচারক ক্যারি ম্যাকলুর বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছেন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।
এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘বিখ্যাত চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা রবার্ট টাউন পরিবারের সদস্যরা বলেছেন তিনি শান্তিপূর্ণভাবে মারা গেছেন।’
বিখ্যাত চায়নাটাউন মুভির চিত্রনাট্য তার লেখা। একে এ যাবতকালের সেরা চিত্রনাট্য হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া ‘দ্য লাস্ট ডিটেইল’ ‘শ্যাম্পু’ এবং প্রথম দুটি ‘মিশন ইম্পসিবল’ মুভির চিত্রনাট্যের কৃতিত্বও তার।
টাউন ছিলেন ১৯৭০-এর দশকের নিউ হলিউড আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। তার সবচেয়ে বিখ্যাত কাজের মধ্যে রয়েছে ‘বনি এন্ড ক্লাইড’ এবং ‘দ্য গড ফাদার’।
রবার্ট টাউন ১৯৭০-এর দশকের মাঝামাঝিতে তিনবার অস্কারের জন্যে মনোনীত হন। শেষ পর্যন্ত চায়নাটাউনের জন্যে তিনি সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার জিতেন।
রবার্ট টাউন ১৯৩৪ সালের ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories