শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উন্মাদনার তুঙ্গে প্রভাস-দীপিকার ‘কল্কি’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৮৩ বার

মুক্তি পর থেকে ‘কল্কি ২৮৯৮ এডি’ সায়েন্স ফিকশন চলচ্চিত্রটি নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। মুক্তির প্রথম দিনেই যার ছাপ দেখা গেছে ভারতীয় বক্স অফিসে। প্রথম দিনই উল্লেখযোগ্য আয় করল প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত কল্কি।
বৃহস্পতিবার বড় পর্দায় মুক্তি পেয়েছে কল্কি। আর মুক্তির প্রথমদিনে ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি আয় করে ফেলেছে সিনেমাটি। বিশ্বজুড়ে প্রায় ১৮০ কোটি আয় করেছে সিনেমাটি।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, কল্কি ২৮৯৮ এডি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপির মতো আয় করেছে প্রথম দিন। এর মধ্যে ৬১ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে কেবল তেলুগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে এই সিনেমাটি প্রায় ২৪ কোটি রুপি আয় করেছে।
শুধু বক্স অফিসই নয়, দর্শকদের কাছ থেকেও দারুণ প্রশংসা পাচ্ছে নাগ অশ্বিনের সিনেমাটি। সমালোচকরাও দিচ্ছেন বাহবা। সিনেমার ভিএফএক্স ও চিত্রনাট্যের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সায়েন্স ফিকশন ও মিথলজির দারুণ সংমিশ্রন ঘটিয়েছেন নির্মাতা নাগ আশ্বিন, এমনটাই মন্তব্য সবার মুখে মুখে।
‘কল্কি ২৮৯৮ এডি’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখ। এছাড়াও বিশেষ ক্যামিও দিয়েছেন বিজয় দেবেরকোন্ডা, দুলকার সালমান ও ম্রুনাল ঠাকুরের মতো তারকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories