রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত লোকনাথ ভক্ত সেজে স্বর্ণালংকার লুট, গ্রেফতার ভুয়া ভক্ত স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা! কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা আবারও কি হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ? পিটিশনের সবশেষ অবস্থা ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর ভারতে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

ক্যানসারে আক্রান্ত হিনা খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৮০ বার

ভারতীয় মডেল-অভিনেত্রী হিনা খান ক্যানসারে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি স্টেজ থ্রি ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে তার। এরইমধ্যে চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন নিজেই।
এর আগে সামাজিকমাধ্যমে গুঞ্জন ওঠে, ক্যানসারে আক্রান্ত হয়েছেন হিনা খান। কিন্তু এ নিয়ে নীরব ছিলেন অভিনেত্রী। কিন্তু শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে এই গুঞ্জনকে সত্য বলে জানান হিনা।
ইনস্টাগ্রাম বিবৃতিতে হিনা খান লেখেন, চলমান গুঞ্জন আমার নজরে পড়েছে। যারা আমার ভক্ত, যারা আমাকে ভালোবাসেন, সবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার করছি। আমি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত, এখন তা স্টেজ থ্রিতে রয়েছে। এমন একটি রোগ শনাক্ত হওয়ার পরও বলছি, আমি ভালো আছি। ক্যানসারমুক্ত হওয়ার বিষয়ে আমি বেশ আত্মবিশ্বাসী। এরইমধ্যে আমার চিকিৎসা শুরু হয়েছে। ক্যানসারমুক্ত হওয়ার জন্য যা যা করণীয় তা করার জন্যও আমি প্রস্তুত।
ওই বিবৃতিতে হিনা আরও বলেন, আপনাদের প্রতি সম্মান জানিয়ে বলছি, এই সময়ে আমার প্রাইভেসি রক্ষায় সহযোগিতা করুন। আমার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ হিনা খান। জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এ অক্ষরা চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। টেলিভিশন সাফল্যের পাশাপাশি হিনা ‘বিগ বস’ এবং ‘খতরন কে খিলাড়ি’র মতো রিয়্যালিটি শোতেও অংশগ্রহণ করেছেন। এরপর তিনি ‘হ্যাকড’ সিনেমায় অভিনয় করেও খ্যাতি লাভ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories