সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কেন দেখবেন ‘এলএসডি ২’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৮৪ বার

বলিউড সিনেমা ‘এলএসডি ২’। গত ১৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এই সিনেমা পরিচিত মুখের মধ্যে রয়েছে স্বস্তিকা মুখার্জি। এছাড়া রয়েছে মডেল, ইনফ্লুয়েন্সার উরফি জাবেদ আর বাকিরা নবাগত অভিনয়শিল্পী।
হিন্দি সিনেমার জনপ্রিয় পরিচালক দিবাকর ব্যানার্জি বানিয়েছেন ‘এলএসডি ২’। সিনেমাটি বক্স অফিসে সেভাবে ব্যবসা না করলেও মুক্তির পর থেকে সমালোচকদের ভূয়সী প্রশংসা পেয়েছে।
গত সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তির পর থেকে সিনেমাটি আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়েছে। সমালোচকেরা তো বটেই, বাংলাদেশের অনেক সাধারণ দর্শকও সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন।
‘এলএসডি ২’ ২০১০ সালে মুক্তি পাওয়া পরিচালকের তৃতীয় সিনেমা ‘লাভ সেক্স অউর ধোঁকা’র সিকুয়েল। তবে সিকুয়েল হলেও আগেরটির সঙ্গে এবারের কিস্তির গল্পের তেমন মিল নেই। পরিচালকের ভাষ্যে, নতুন ছবিটির আগেরটির সঙ্গে ‘আধ্যাত্মিক মিল’ রয়েছে।
‘এলএসডি’র প্রথম কিস্তিটি ছিল তিনটি ছোটগল্পের সমন্বয়। সিনেমাটিতে পুঁজিবাদ, ভোগবাদ, জাত-বৈষম্য, অনার কিলিং, এমএমএস স্ক্যান্ডাল, স্ট্রিং অপারেশনসহ নানা বিষয় তুলে এনেছিলেন দিবাকর।
‘এলএসডি ২’–ও এর ব্যতিক্রম নয়। প্রথমটির মতো এবারও তিনি তিনটি আলাদা গল্প বলেছেন। এসব গল্পে তিনি মূলত তুলে ধরেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত মানুষের গল্প। সে জন্যই পরিচালক সিনেমার ট্যাগলাইন দিয়েছেন—লাভ ইন দ্য টাইমস অব ইন্টারনেট।
‘এলএসডি ২’-এ রয়েছে তিনটি গল্প—‘লাইক’, ‘শেয়ার’ ও ‘ডাউনলোড’। এটি এমন একটি সিনেমা, যা দেখতে দেখতে আপনার নিজেরই অস্বস্তি হবে। কারণ, আমরা প্রাত্যহিক জীবনে যা করি, সেটাই অত্যন্ত দক্ষতার সঙ্গে পর্দায় দেখিয়েছেন নির্মাতা। ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর, ব্লগার, ভ্লগার, মিম, রিলস, ফলোয়ার, লাইক, সাবস্ক্রাইব—এখন প্রাত্যহিক জীবনে বহুল চর্চিত শব্দ। জেন–জি তো বটেই, উপমহাদেশের জনসংখ্যার বড় একটি অংশ ইন্টারনেটের আসক্তিতে ডুবে আছে। সপাট থাপ্পড়ের মতো সিনেমায় নির্মাতা তা আমাদের চোখের সামনে হাজির করেছেন।
‘এলএসডি ২’ সিনেমার আরেকটি বড় বৈশিষ্ট্য নানা লিঙ্গের মানুষের উপস্থিতি। সব মিলিয়ে দিবাকরের সিনেমাটি আসলে এই সময়ের আয়না, অনেক মানুষের মনের কথাও। যাঁরা এই অন্তর্জালের জালে জড়িয়ে গেছেন, আর বের হতে পারছেন না।
সিনেমাটি নির্মাণের আগে দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে গবেষণা করেছেন দিবাকর। এই সিনেমায় উরফিকে নেওয়া প্রসঙ্গে এর আগে হিন্দুস্তান টাইমসকে দিবাকর বলেন, ‘উরফির দিকে তাকালেই যে কেউ বুঝতে পারবেন যে সে জানে, সে কী করছে। সে জানে তার টার্গেট অডিয়েন্স কারা। আর উরফি এটা উপভোগ করে। সিনেমা বানানোর আগে অনেক দিন তার ভিডিও দেখেছি। আমার সিনেমার বিষয়বস্তু এমন যে তাকে নিলে বিষয়টা জমে যায়; এ কারণেই উরফিকে নেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories