শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হলিউড সিনেমায় আনিসুর রহমান মিলন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৮২ বার

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন হলিউডে। ‘বনইয়ার্ড’ নামে হলিউডের একটি সিনেমায় অভিনয় করেছিলেন মিলন। আগামী ৫ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
দেশের শোবিজে নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও দারুণ সরব মিলন।
ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজ করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।
সিনেমা ‘বনইয়ার্ড’ প্রসঙ্গে মিলন বলেন, ‘হলিউডে এটি আমার দ্বিতীয় সিনেমা। মেল গিবসনের সঙ্গে পর্দায় হাজির হব এটা অনেক বড় ব্যাপার আমার জন্য। সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী আমি’।
বাংলাদেশেও ‘বনইয়ার্ড’ মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেটা এখন সম্ভব হচ্ছে না বলে জানান মিলন।
গেল বছর ‘বনইয়ার্ড’ নামে হলিউডের একটি সিনেমায় অভিনয় করেছিলেন মিলন। সিনেমায় মিলনের সঙ্গে রয়েছেন মেল গিবসনের মতো তারকাও। মূলত একজন সিরিয়াল কিলারকে নিয়ে সাজানো হয়েছে সিনেমার গল্প। যাকে খোঁজ করতে মাঠে নামে মেল গিবসন।
অভিনেতা আরও বলেন, তাকে আমি নানাভাবে সাহায্য করি। আশা করছি দর্শকদের ভালো লাগবে সিনেমাটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories