শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রণবীর-দীপিকার আগত সন্তানকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন কমল হাসান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৯৩ বার

মুক্তির দোরগোড়ায় দক্ষীণি তারকা প্রভাস ও দীপিকা পাডুকোন অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা। কয়েকদিন আগেই সায়েন্স ফিকশনধর্মী এই সিনেমার প্রচারে এসেছিলেন অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। সঙ্গে ছিলও সিনেমার পুরো টিম। অন্তঃসত্ত্বা অবস্থাতেই তার উপস্থিতি নজর কেড়েছিল সকলের।
এই অনুষ্ঠানেই কমল হাসান রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোনের সন্তানকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেন।
আভাস দেন, তারকা দম্পতির সন্তান ছবি পরিচালনাতে আসতে পারে। ব্যস, দক্ষিণী তারকাকে নিয়ে চর্চা শুরু। এমনও গুঞ্জন রটেছে, কমল নাকি জ্যোতিষশাস্ত্র চর্চা করছেন ।
কোন কথার প্রসঙ্গে কমলের এই মন্তব্য? প্রচারে দীপিকা ‘কল্কি ২৮৯৮ এডি’-র পরিচালক নাগ অশ্বিনের কিছু কথা সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন। কাকতালীয়ভাবে ‘কল্কি ২৮৯৮ এডি’-র মতোই বাস্তবেও তিনি অন্তঃসত্ত্বা! তাঁর কথায়, ‘‘আমি তখন মুম্বাইয়ে। শুটিং থেকে লম্বা বিরতিতে। কারণ, বিভিন্ন সময় ভাগ করে আমাদের ছবির শুটিং হচ্ছিল। হঠাৎ অশ্বিনের ফোন। প্রথমে খেয়াল করিনি। পরে ওকে ফোন করি। ’’ নায়িকা জানতে চান, হঠাৎ পরিচালকের ফোন কেন? অশ্বিন তাঁকে জানান, কমলের সঙ্গে তাঁর প্রথম দিনের শুটিং শেষ। তিনি প্রচণ্ড উত্তেজিত। কথাগুলো বলতে বলতেও নাকি পরিচালক শিশুর মতো খুশিতে ফেটে পড়েছিলেন।
দীপিকা থামতেই মাইক হাতে তুলে নেন কমল। অন্তঃসত্ত্বা নায়িকার দিকে ইঙ্গিত করে বলে ওঠেন, ‘‘এই ছবি তৈরির নেপথ্য কারিগর দীপিকার গর্ভের সন্তান। ওর জন্যই ছবিটি ঠিকভাবে সম্পূর্ণ হয়েছে।
তারপরেই তাঁর মত, দলের সকলের আশা, আগামী দিনে এই শিশুও হয়তো ছবি পরিচালনা করবে।
তবে দক্ষিণী তারকার ভবিষ্যদ্বাণীতে কতটা খুশি হবু মা-বাবা? জানা যায়নি। তবে রণবীর-দীপিকার সন্তান বলিউডে পা রাখবে, এই নিয়ে তাঁদের অভিনেতা বন্ধুদের কোনও দ্বিমত নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories