সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এবার ঢাকার ওয়েব সিরিজে শাশ্বত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৭৪ বার

ভারতের পশ্চিমবাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ভক্তদের মাঝে এক নামে চেনা যায় তাকে। টালিউডের গন্ডি পেরিয়ে বলিউডেও বেশ কাজ করেছেন তিনি। এবার তিনি কাজ করবেন বাংলাদেশেও।
শাশ্বতকে দেখা যাবে বাংলাদেশের ওয়েব সিরিজ ‘গুলমোহর’ এ। যার পরিচালনা করবেন সৈয়দ আহমেদ শাওকী। ইতিমধ্যে এ সিরিজে শাশ্বতের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা।
গুলমোহর সিরিজের শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। ২০ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২৫ জুন থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে শাশ্বতকে।
গুলমোহর সিরিজে শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেও এ সিরিজে আর কারা থাকছেন এ বিষয় জানাননি নির্মাতা।
শাওকী জানান, তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লিখিত সময়ের মধ্যেই শুটিংয়ে অংশ নেবেন শাশ্বত। সিরিজের অন্য অভিনয়শিল্পীদের নাম ও মুক্তির তারিখ শুটিং শেষে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হবে বলে জানান শাওকী।
‘কারাগার ২’-এর পর গুলমোহর দিয়ে আবারও সিরিজ নিয়ে ফিরছেন এই নির্মাতা।
জানা গেছে, গুলমোহর নির্মিত হচ্ছে থ্রিলার কাহিনি নিয়ে। প্রযোজনা করছে ফিল্ম সিন্ডিকেট। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
মার্চে ঘোষণা দেওয়া হয়, আগামী তিন বছরে ফিল্ম সিন্ডিকেট চরকির জন্য নির্মাণ করবে ১০টি সিরিজ। এ প্রজেক্টের আওতায় গত মাসে মুক্তি পেয়েছে ‘কালপুরুষ’।
এর আগে ২০১৬ সালে শোনা গিয়েছিল সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের ‘রোহিঙ্গা’ সিনেমায় অভিনয় করবেন শাশ্বত। শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। কিন্তু অবশেষে গুলমোহর দিয়ে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে শাশ্বতর।
২৭ জুন মুক্তি পাবে শাশ্বতর নতুন বলিউড সিনেমা ‘কাল্কি ২৮৯৮’। গল্পের প্রেক্ষাপট ভবিষ্যৎ পৃথিবী। যোগসূত্র আছে মহাভারতের। সায়েন্স ফিকশন ঘরানার এ সিনেমায় প্রধান দুই চরিত্রে আছেন প্রভাস ও দীপিকা পাডুকোন।
কাল্কি দিয়েই ৩৮ বছর পর পর্দায় একসঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চন ও কমল হাসানকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories