বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রায় অর্ধশত নেতাকর্মীকে ওমরা হজ্বে পাঠালেন নেত্রকোণার এমপি লুৎফুজ্জামান বাবর দেশের জন্যে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ গোপালগঞ্জের মকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার দাউদকান্দিতে থানায় ভাঙচুর করে ‘ভুয়া’ স্লোগানে বেরিয়ে গেল ২৮ কিশোর, আটক ৫৯ মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধার গলা কাটলো দুর্বৃত্ত, নেই গায়ের স্বর্ণালঙ্কার রাজধানীর পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির হাদি হত্যার আসামি ফয়সালের অবৈধ অর্থের সন্ধান পেয়েছে সিআইডি কাউন্সিলর একরাম হত্যা ॥ হাসিনা-কাদেরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

খুনের প্রমাণ নষ্টের জন্য ৪০ লাখ টাকা ধার নেন দর্শন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৭৯ বার

চলতি মাসের শুরুতেই হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার হয়েছেন কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দর্শন থুগুদীপা। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। আর কারাগারের বাইরে প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য উঠে আসছে হত্যা মামলায়। হত্যার সঙ্গে সম্পর্কিত প্রমাণ নষ্ট করার জন্য বন্ধুর কাছ থেকে ৪০ লাখ টাকা ধার নিয়েছিলেন অভিযুক্ত দর্শন। আর এ কথা স্বীকার করেছেন অভিনেতা দর্শন।
রেণুকা স্বামীকে (৩৩) খুনের পর ধারের টাকা কোথায় ব্যবহারের উদ্দেশ্য ছিল, তাও জানিয়েছেন দর্শন। এদিকে এ ঘটনায় অভিনেতাসহ অন্যসব অভিযুক্তদের হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়ানো হয়েছে। একই সঙ্গে ঘটনার ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জিজ্ঞাসাবাদে দর্শন জানিয়েছেন, বন্ধু মোহন রাজের কাছ থেকে এই ৪০ লাখ টাকা ধার নিয়েছেন তিনি। যাতে খুনের পর সব তথ্য নষ্ট করার জন্য সহযোগিদের কাজে আসে এই অর্থ। তবে সেই টাকা বণ্টনের আগেই জব্দ করে পুলিশ। মরদেহ নষ্ট করা এবং হত্যার দায় নিজে নেয়ার জন্য কথা ছিল একজনের।
এ ঘটনায় অন্য এক অভিযুক্ত নাগরাজ মরদেহটি ফেলে দেয়ার জন্য একটি গাড়ি ব্যবহার করেছিলেন। গাড়িটিও জব্দ করেছে পুলিশ। গাড়ির পেচনের সিটে রক্তের দাগ পাওয়া গেছে। মরদেহও ময়নাতদন্তের সময় শরীরে কান পাওয়া যায়নি। কারণ, খুনের আগে তাকে বৈদ্যুতিক শক দেয়া হয়েছিল। এমনকি গোপনাঙ্গে আঘাতের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। শরীরের কিছু অংশ কুকুর খেয়েছে বলেও দাবি করা হয়েছে।
প্রসঙ্গত, ৯ জুন একটি অ্যাপার্টমেন্ট থেকে রেণুকা স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সিসিটিভি ফুটেজে দর্শন ও পবিত্রাকে ঘটনাস্থল ছেড়ে যেতে দেখেছে। এরপর ১১ জুন গ্রেপ্তার করা হয় অভিনেতা দর্শনকে। এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, মাথা ও পেটে ক্ষতসহ আঘাতের জন্য অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে রেণুকার। এ কারণেই মৃত্যু হয়েছে তার। তাকে আঘাতের জন্য দর্শনের ব্যবহৃত একটি চামড়ার বেল্টও জব্দ করেছে পুলিশ।
এর আগে জানা যায়, অভিনেতার স্ত্রীকে অশ্লীল মেসেজ পাঠিয়েছিল যুবক রেণুকা। এ কারণেই নাকি খুন করা হয়েছে তাকে। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, অভিনেতার স্ত্রী নয়, অভিনেত্রী পবিত্রার কাছে গিয়েছিল মেসেজগুলো। আর এই অভিনেত্রীর সঙ্গে নাকি বিয়েবহির্ভূত সম্পর্কে রয়েছেন অভিনেতা দর্শন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories