শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিয়ে করলেন নাদিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৭৯ বার

বিয়ের পিঁড়িতে বসেছেন ছোটপর্দার অভিনেত্রী সালেহা খানম নাদিয়া। শুক্রবার সম্পন্ন হয়েছে এই বিয়ে। সামাজিক মাধ্যমে এ খবর অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন নাদিয়া। প্রথম ছবিতে দেখা গেছে বিয়ের আসরে একে অন্যের দিকে তাকিয়ে আছেন নাদিয়া ও পাত্র সালমান আরাফাত। ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ! অন্যদিকে ছবিটি শেয়ার করে সালমানও একই ক্যাপশন দিয়েছেন।
অন্য একটি ছবিতে দুই পরিবারের সদস্যদের সঙ্গে এক ফ্রেমে বাঁধা পড়েছেন নাদিয়া ও সালমান। তবে শোবিজের কারও উপস্থিতি চোখে পড়েনি। এতে বোঝা যাচ্ছে বিয়েটা পারিবারিক আয়োজনে ঘরোয়াভাবে করেছেন অভিনেত্রী। নাদিয়ার মতো সালমানও একজন নাট্যশিল্পী।
এদিকে সামাজিক মাধ্যমে বিয়ের খবর জানাতেই নাদিয়াকে উষ্ণ অভিনন্দনে সিক্ত করছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তাসনিয়া ফারিণ, মনিরা মিঠু, শাহনাজ খুশি, চয়নিকা চৌধুরী, নাবিলা ইসলাম, অন্তু করিম, মুকিত জাকারিয়াসহ শোবিজের অনেকে জানিয়েছেন শুভেচ্ছা।
২০০৮ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন নাদিয়া। প্রথমদিকে মুখ দেখান টিভিসিতে। এরপর নাটক ও মিউজিক ভিডিওর মাধ্যমে জমিয়ে নেন ক্যারিয়ার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories