শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়: শিমুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৭৬ বার

সম্প্রতি একটি কোমল পানীয়র বিজ্ঞাপন কেন্দ্র করে চলছে সমালোচনা। আর বিজ্ঞাপন্টিতে অংশ নিয়ে বিতর্কের মুখে ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা শিমুল শর্মা এবং শরাফ আহমেদ জীবন। শুক্রবার ওয়েব ফিল্ম ‘ফিমেল ৪’ এর প্রিমিয়ার শোতে অংশ নিয়েছিলেন কলাকুশলীরা যেখানে হাজির হয়েছিলেন শিমুল শর্মা।
সাংবাদিকদের প্রশ্নের মুখে প্রিমিয়ার শো শেষে কোকাকোলার বিজ্ঞাপন প্রসঙ্গে কথা বলেন শিমুল। তিনি বলেন,আমি অবশ্যই বলবো বিষয়টি আমার জন্য খুবই শিক্ষণীয়। কারণ ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। আমি ভুল করেছি, এর থেকে পাওয়া শিক্ষা আমি কাজে লাগিয়ে ভবিষ্যতের কাজগুলো খুব সতর্কতার সঙ্গে করবো।
এ সময় তিনি আরও বলেন, আমি ফেসবুক পোস্টের মাধ্যমে আমার অবস্থান দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এখন শুধু বলবো সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে আমি আরও ভালো কাজ করতে পারি।
অন্যদিকে কোকা-কোলার বিজ্ঞাপন বিতর্কে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। দুই অভিনেতাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ময়মনসিংহের আইনজীবী এম আহসান উদ্দিন। শুক্রবার রাতে তিনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নোটিশে আইনজীবী বলেছেন, কোকা-কোলার বিতর্কিত বিজ্ঞাপনে অংশ নিয়ে অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা বাংলাদেশের সাধারণ জনগণের অনুভূতিতে আঘাত দিয়েছেন। সেই সঙ্গে তারা আর্থিকভাবে লাভবান হয়ে মানবতাবিরোধীদের পক্ষাবলম্বন করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories