শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অভিনেতা ডিপজলের বড় ভাই মারা গেছেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৭৯ বার

হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা গেছেন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজি মো. শাহাদাৎ হোসেন ওরফে বাদশা। তিনি অভিনেতা, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজলের বড় ভাই।
জানা গেছে, শুক্রবার ভোর ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান এ প্রযোজক।
এর আগে ফেসবুক পোস্টে ডিপজল ভাইয়ের জন্য দোয়া চেয়ে লিখেছিলেন, আমার বড় ভাই হাজি মো. শাহাদাৎ হোসেন (বাদশা ভাই) শুক্রবার ভোর ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, কল্যাণপুরে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।
এদিকে চলচ্চিত্র ছাড়াও ব্যবসায় ব্যস্ত সময় কাটছে ডিপজলের। অনেক বছর পর ইজারা নিয়েছেন গাবতলী পশুর হাটের। এছাড়া তিনটি সিনেমা হল নিয়ে মাল্টিপ্লেক্স নির্মাণ করছেন বলে জানিয়েছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories