শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গ্যালারিতে মেজাজ হারালেন আনুশকা,নেপথ্যে কি কারণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৭৬ বার

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার খেলা দেখতে আসেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল এদিন ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখার অপেক্ষায় প্রহর গুনছিল ক্রিকেট বিশ্ব।
যদিও শেষ পর্যন্ত ভারত ভাগ্যে আসে জয়। তবে স্টেডিয়ামেই ঘটে এক বিপত্তি। ভরা গ্যালারিতে মেজাজ হারালেন বিরাটের বউ আনুশকা। কী ঘটনা ঘটেছিল?
সম্প্রতি আনুশকার একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, তিনি কোনও এক ব্যাক্তির উপর রেগে গিয়ে, তাঁকে কিছু বলছেন। তবে ঘটনা আসলে কী ঘটেছিল বা আনুশকা কেন রেগে গিয়েছিলেন সেটার কারণ এখনও স্পষ্ট নয়।
নায়িকার রেগে যাওয়ার সেই ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তুমুল ঝড় বইছে সামাজিক মাধ্যমে। একজন মন্তব্য করেছেন, ‘আবার কি আবর্জনা তুলতে বলছে নাকি?’
প্রসঙ্গত, কয়েক বছর আগে, গাড়ি থেকে রাস্তায় ময়লা ফেলার জন্য আনুশকা এক ব্যক্তিকে তিরস্কার করেন, এবং ভবিষ্যতে এই কাজ যাতে আর না করেন তিনি সেই ব্যাপারেও বোঝান।
অন্য একজন চিত্রনাট্য লেখার মতো করে লিখেছেন, ‘আনুশকা: আপনি শিশুটির চকোলেট নিয়েছেন? ওই ব্যক্তি: হ্যাঁ, কেন? আনুশকা: তাড়াতাড়ি ওকে সরি বলুন, না হলে অভিশাপ দিয়ে দেব’
আরও এক ব্যক্তি লেখেন, ‘বউদি খুব রেগে গিয়েছে’। আর একজন ওঁর অভিনীত একটি চরিত্রের কোথা উল্লেখ করে লেখেন, ‘ওঁকে সুলতান সিনেমার ‘আরফা’ চরিত্রের মতো দেখতে লাগছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories