শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শাহরুখের চেয়েও পারিশ্রমিক বেশি পেয়েছিলেন ফারহা খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৮০ বার

বলিউডের ‘কিং’ খান খ্যাত অভিনেতা শাহরুখ খান। ১৯৯২ সালে শাহরুখ খানের প্রথম ছবি ‘দিওয়ানা’ মুক্তি পায়। মুখ্য নায়কের চরিত্রে ছিলেন ঋষি কাপুর। কিন্তু প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন শাহরুখ।
যদিও তখন কেউ আন্দাজ করেননি, সেই অভিনেতাই আজ টিনসেল টাউনের শিখরে থাকবেন। বিশ্বজুড়ে শাহরুখের ভক্ত অনুরাগীর ছড়িয়ে রয়েছে।
‘দিওয়ানা’ ছবিটি প্রথমে মুক্তি পেলেও তার আগেই অন্য একটি ছবির কাজ হাতে নিয়েছিলেন শাহরুখ। সেই ছবির নাম ‘কভি হাঁ কভি না’। এই ছবির চুক্তিতেই প্রথম সই করেছিলেন বলি তারকা। পরিচালক ছিলেন কুন্দন শাহ।
‘কভি হাঁ কভি না’ ছবির গানগুলির কোরিয়োগ্রাফি করেছিলেন ফারহা খান। শাহরুখ নাকি ফারহার থেকে বেশ অনেকটাই কম পারিশ্রমিক পেয়েছিলেন সেই ছবিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন পরিচালক তথা কোরিয়োগ্রাফার ফারহা। সেখানেই গর্বের সঙ্গে তিনি বলেন যে, শাহরুখের থেকেও অনেক বেশি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।
সেই সাক্ষাৎকারে ফারহা বলেছিলেন, ‘‘ওই ছবির বাজেট খুব কম ছিল। মাত্র ২৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন শাহরুখ। কিন্তু ওই ছবিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলাম আমি। প্রতিটি গানের জন্য আমি পাঁচ হাজার টাকা করে পেয়েছিলাম। ছ’টি গানের কোরিয়োগ্রাফি করেছিলাম আমি। মোট ৩০ হাজার টাকা পেয়েছিলাম। আমাদের একজন সহকারী রাখারও ক্ষমতা ছিল না।
এই ছবির সময় থেকে শাহরুখ ও ফারহার বন্ধুত্ব। এরপরে একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন দু’জনে। ফারহার প্রথম পরিচালিত ছবি ‘ম্যায় হুঁ না’। সেই ছবিতেও নায়কের চরিত্রে ছিলেন শাহরুখই। এর পরে ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ-ফারহা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories