শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সরিয়ে ফেলা হলো কোকাকোলার সেই বিজ্ঞাপন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৯৬ বার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারাবিশ্বসহ বাংলাদেশও ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কট করে চলেছে সাধারণ জনগণ। সম্প্রতি কোকাকোলা বাংলাদেশে একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশ করলে জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এদিকে কোকাকোলা বয়কটের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছেন কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলাসহ যে-সব মডেল এ বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন। অনেকে কোকাকোলা বয়কটের পাশাপাশি অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন।
আলোচনা-সমালোচনা মাঝে কোকাকোলা তাদের ইউটিউব চ্যানেল থেকে বিতর্কিত বিজ্ঞাপনের ভিডিওটি সরিয়ে নিয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে তাদের ইউটিউব চ্যানেলে সার্চ ‍দিয়ে দেখা যায় বিজ্ঞাপনের ভিডিওটি চ্যানেলে নেই। তবে ভিডিও সরিয়ে নেওয়ার বিষয়ে কোকাকোলা কর্তৃপক্ষ অফিশিয়ালি কোনো বক্তব্য দেয়নি।
এ বিজ্ঞাপনে মডেল হিসেবে ছিলেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।
এদিকে সাধারণ জনগণ অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দেওয়ার পরে শরাফ আহমেদ জীবনও শিমুল শর্মা বিজ্ঞাপনে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন। শরাফ আহমেদ জীবন বলেন, আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি।
এদিকে শিমুল শর্মা বলেন, আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি, আমার এই পথচলায় ভুল ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories