শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মালবিকার রহস্যজনক মৃত্যুতে তদন্ত চলছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৭৬ বার

মুম্বাইয়ের ওশিওয়াড়া ফ্ল্যাট থেকে অভিনেত্রী নূর মালবিকা দাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকাহত তার গোটা পরিবার। মাত্র ৩৭ বছর বয়সে অভিনেত্রীর রহস্যজনক মৃ্ত্যু মেনে নিতে পারছে না কেউই।
নূর মালবিকাকে সম্প্রতি তাঁর ভাড়া ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। ভারতীয় গণমাধ্যমে উঠে আসে, নূর মালবিকা গত ৬ জুন মারা যান। এবং চার দিন পর প্রতিবেশীদের মাধ্যমে পুলিশে খবর গেলে দেহ উদ্ধার করা হয়।
প্রতিবেশীরা এই অভিনেত্রীর ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে জানান। পুলিশ দরজা ভেঙে ঢুকে মালবিকার মৃতদেহ উদ্ধার করেছে। ফ্ল্যাটে নিজের পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
এই ঘটনার বেশ কিছু দিন আগে আসামের করিমগঞ্জে নিজেদের বসতবাড়িতে ফিরে গেছেন অভিনেত্রীর পরিবার। ভারত-বাংলাদেশ সীমানার নিকটে অবস্থিত করিমগঞ্জের মেয়ে মালবিকা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে মালবিকা মানসিক অবসাদে ভুগছিলেন। আর তাই তিনি এমন চরম পদক্ষেপ বেছে নিয়েছেন। করিমগঞ্জে মালবিকার এক আত্মীয় টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘নূর অভিনেত্রী হওয়ার আশায় মুম্বাই গিয়েছিল। অনেক আশা নিয়ে ও ওই শহরে গিয়েছিল আর তার জন্য কঠোর পরিশ্রম করছিল মালবিকা। আমরা জানি, মালবিকা তার সাফল্যে সন্তুষ্ট ছিল না আর তাই ও এ রকম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ’
মালবিকার আত্মহত্যার ঘটনার পর অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের (এআইসিডব্লুএ) পক্ষ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের কাছে এই মামলার গভীর তদন্তের দাবি তোলা হয়েছে। পুলিশের অনুমান যে নূর মালবিকাকে হত্যা করা হয়েছে আর তাই মুম্বাই পুলিশ এই মামলার গভীরে গিয়ে তদন্ত করছে। সবদিক থেকে তারা খতিয়ে দেখছে।
এদিকে মালবিকার মৃতদেহ নিতে কোনো আত্মীয়-পরিজন আসেননি। পুলিশ মালবিকার ফ্ল্যাট থেকে তাঁর মুঠোফোন, ডায়েরি, আর বেশকিছু ওষুধপত্র উদ্ধার করেছে। মালবিকার মুঠোফোন থেকে ডিলিট হওয়া নানা চ্যাট উদ্ধার করছে মুম্বাই পুলিশের সাইবার সেল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories