শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৯ বছর ধরে ফোন ব্যবহার করছেন না এড শিরান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১০০ বার

মার্কিন জনপ্রিয় পপশিল্পী এড শিরান। ‘শেপ অব ইউ’ ও ‘ফটোগ্রাফ’ খ্যাত এই গায়কের ভক্ত আছে বিশ্বজুড়ে। তারকাখ্যাতি থাকলেও শিরানের জীবনযাপনের ধারা একটু যেন ভিন্ন। শিরান কোনো ফোন ব্যবহার করেন না। এই গায়কের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় হলো ই-মেইল।
সম্প্রতি এক টক শো-তে জানিয়েছেন ফোন ব্যবহার না করার কারণ। মার্কিন সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টে প্রতিবেদন থেকে জানা যায়, ‘থেরাপাস’ টক শো-তে এড শিরান বলেন, ২০১৫ সাল থেকে ফোন নেই। আমার কোনো নম্বরও নেই। যখন প্রয়োজন হয়, তখন আমার টিম আমাকে কোনো একটি ফোন ব্যবহার করতে দেয়।
এড শিরান বলেন, ১৫ বছর বয়সে খুব কম নম্বর ছিল ফোনে। যখন জনপ্রিয়তা পেলাম, দশ হাজার নম্বর হলো ফোনের কন্টাক্টে। মানুষ সারাক্ষণ মেসেজ পাঠানো শুরু করলো। সারাক্ষণই বহু মানুষের সঙ্গে যোগাযোগে থাকতে হয়েছে আমার। মাঝে মাঝে মেসেজের উত্তর দেয়ার কথা মাথায় থাকে না, কোনো কাজে ব্যস্ত থাকা হয়। এরপর যখন উত্তর দেয়া হয়, তখন একবারে ৪০টি কনভারসেশন হয়ে যায়।
এড আরও বলেন শিরান বলেন, ফোন নিয়ে ব্যস্ত থাকার কারণে বাস্তব জীবনের কথোপকথন হারিয়ে যাচ্ছিল। তাই ফোন ব্যবহার করা বাদ দিয়েছি। আইপ্যাড নিয়েছি। সব ইমেইলে নিয়ে নিয়েছি। সপ্তাহে একদিন মেইলের উত্তর দেই।
শুধু ফোন নয়, এড শিরান তার জীবন থেকে অনেক বন্ধুকেও ছেঁটে ফেলেছেন। শিরানের মতে, এটা তাকে অনেক দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছে। যাদের ওপর শিরান ভরসা করতে পারেন, শুধু তাদের সঙ্গেই যোগাযোগ রাখেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories