শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অভিষেককে ‘গালাগালি’ দিতেই চড়-লাথি-ঘুষি! রেস্তোরাঁয় তুলকালাম কাণ্ড সোহমের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৮৪ বার

ভারতে সম্প্রতি বিমানবন্দরে কঙ্গনা রানাওয়াতকে চড় মারার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই জল অনেকদূর গড়িয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পশ্চিমবাংলার বুকে ‘চড় কাণ্ড’! এক রেস্তোরাঁর মালিককে ঠাটিয়ে থাপ্পড় মারলেন অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী। অভিযোগ সেই ব্যক্তি তাকে এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করেছেন।
এদিন সাপুরজির একটি রেস্তোরাঁয় শ্যুটিং করছিলেন সোহম। ‘ফেলু বক্সী’র দ্বিতীয় শিডিউলের শ্যুটিং করছিলেন তিনি। তখনই বাঁধে বিপত্তি! জানা যাচ্ছে, রেস্তোরাঁর সামনেই তৃণমূল বিধায়কের গাড়ি রাখা ছিল। মালিক সেটি সরানোর কথা বললে সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বেঁধে যায়। এরপরেই নাকি অভিনেতা-বিধায়ককে উদ্দেশ্য করে কুকথা বলেন আলম নামের সেই ব্যক্তি। এদিকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বেরিয়ে আসেন সোহম।
তৃণমূল বিধায়কের অভিযোগ, ওই ব্যক্তি তাঁকে গালাগালি করেছেন। শুধু তাই নয়, তাঁর নেতা তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও গালিগালাজ করেছেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানার পুলিশ আধিকারিকদের ছুটে আসতে হয়।
অভিনেতা বলেন, ‘দিনের শেষে আমিও একজন মানুষ। সেটাই প্রতিফলিত হয়েছে। আমি যতটুকু দেখেছি, ওরা আমার স্টাফদের সঙ্গে ধাক্কাধাক্কি, মারামারি করেছে। অন ডিউটি পুলিশ অফিসারদের গায়ে হাত তুলেছে। এমন অবস্থা আমি নীচে এসে জানতে চাই কী হয়েছে? মালিককে বলি সে তো বলে কে বিধায়ক আমার জানার প্রয়োজন নেই। মার গালাগাল দিয়েছে, সর্বোপরি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেছে!’
রেস্তোরাঁর মালিকের অভিযোগ, সোহম তাঁর গায়ে হাত তুলেছেন। তৃণমূল বিধায়ক তাঁকে লাথি অবধি মেরেছেন বলে দাবি করেছেন তিনি। এই বিষয়ে জিজ্ঞেস করা হলে সোহম স্বীকার করে নেন, তিনি থাপ্পড় মেরেছেন। অভিনেতা বলেন, ‘হ্যাঁ, আমি মেরেছি। দু-চারটে থাপ্পড় মেরেছি। তবে এই রকম কিছু হয়নি। স্থানীয় থানায় জানিয়েছি’।
ইতিমধ্যেই ওই রেস্তোরাঁর মালিক এবং একজন কর্মচারীকে আটক করেছে পুলিশ। মালিক অভিযোগ করেন, ‘আমি সোহমের বিরুদ্ধে ফুটেজ দেখাতে পারি। উল্টে আমায় থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। সোহম আমায়, আমার ছেলেদের মেরেছে। আমায় হুমকি দিয়েছে। বিনা কোনও টাকা নিয়ে শ্যুটিং করতে দিয়েছিলাম’। তিনি জানান, পার্কিং জুড়ে তৃণমূল বিধায়কের গাড়ি দাঁড় করানো থাকায় তাঁর ব্যবসায় সমস্যা হচ্ছিল। সেই কারণেই গাড়ি সরাতে বলা হয় বলে দাবি করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories