শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাইফের সঙ্গে বিচ্ছেদে ভেঙে পড়েননি অমৃতা, নেপথ্যের কারণ জানালেন নিজেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৮৬ বার

এক দীর্ঘ দাম্পত্য জীবন পেরিয়ে আলাদা পথে হাঁটেন বলিউড তারকা জুটি সাইফ আলি খান-অমৃতা। তবে বিচ্ছেদের পর এক মুহূর্তের জন্যও নিজেকে গুটিয়ে নেননি অমৃতা। চটজলদি ফিরেছিলেন কাজে। মন খারাপ করে এক জায়গায় আটকে থাকেননি।
তার নেপথ্যে কারণ কী ছিল, জানালেন অমৃতা নিজেই।
বাবা-মা যে ভাল নেই, তা অনেক ছোট বয়সেই টের পেয়েছিলেন সারা আলি খান, তবে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তটা একেবারে ঠিক ছিল, খানিক বড় হয়ে বুঝেছিলেন সারা। নিজেই বলেছিলেন, বিচ্ছেদের পরে এখন অনেক ভাল আছেন অমৃতা। সুখে আছেন সাইফও।
অমৃতা নিজেই জানিয়েছেন, ছেলে বা মেয়ের কথা ভেবেই বিবাহবিচ্ছেদের পরে অবসাদে নিজেকে ডুবিয়ে দেননি তিনি, বরং নতুন করে বাঁচতে চেয়েছেন। অমৃতার কথায়, ‘‘আমি কোনও দিনও চাইনি আমার সন্তানরা বড় হয়ে ভাবুক আমাদের অপদার্থ বাবা-মা আমাদের ছেড়ে দিয়েছে। তাই বাড়ি বসে অবসাদে ভোগা বা শারীরিকভাবে মুটিয়ে যাওয়া এগুলিকে পাত্তা দিতে চাইনি।
সারা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘আমার মা দশটা বছর হাসতে ভুলে গিয়েছিল। বাবার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে প্রথম মা’কে প্রাণ খুলে হাসতে দেখেছি, আমাদের সঙ্গে মজা করতে দেখেছি। মা-বাবা একসঙ্গে থাকার দিনগুলিতে সে সব কখনও হত না। ’’
১৯৮১ সালে বিয়ে হয় সাইফ-অমৃতার। বলিউডের এই জুটির বয়সের ফারাক তাঁদের প্রেম পর্বের শুরু থেকেই ছিল চর্চায়। ১২ বছরের ছোট সাইফের সঙ্গে সংসার পাতার কয়েক বছরের মধ্যেই অশান্তি শুরু হয় দু’জনের। দুই সন্তান, ইব্রাহিম এবং সারার জন্মও তাঁদের সম্পর্কের ভাঙন ঠেকাতে পারেনি। বিচ্ছেদের পর একাই ছেলে ও মেয়ে, ইব্রাহিম এবং সারাকে বড় করে তুলেছেন অমৃতা। তবে সাইফের সঙ্গে তাদের মেলামেশায় বাধা ছিল না কখনওই। বড় হয়ে ইব্রাহিম যেন হয়ে উঠেছে অবিকল কম বয়সের সাইফের মতো। আর সারা হুবহু তরুণী অমৃতার মতোই দেখতে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories