শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেব জিততেই হিরণকে খোঁচা প্রেমিকা রুক্মিনীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৮৮ বার

পরপর তিন বার ঘাটালে নিজের গড় ধরে রাখলেন তৃণমূলের তারকা সদস্য দীপক অধিকারী ওরফে দেব। ২০২৪ এর লোকসভা নির্বাচনে ঘাটালে প্রায় দেড় লক্ষ ভোটে প্রতিপক্ষ হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণকে হারিয়ে শেষ হাসি হাসলেন তিনি। এবারের নির্বাচনে সবথেকে চর্চায় ছিল যেসব কেন্দ্র, তার মধ্যে অন্যতম ঘাটাল। বিজেপির হিরণ বনাম তৃণমূলের দেব, পাল্লা ভারী হয় কোনদিকে সেদিকেই তাকিয়ে ছিল সকলে। প্রচার চলাকালীন নানান কটাক্ষে দেবকে বিদ্ধ করেছেন হিরণ। এবার দেবের নাম জয়ী হিসেবে ঘোষণা হতেই নাম না করে পালটা দিলেন সাংসদ প্রেমিকা রুক্মিনী মৈত্র।
এদিন সোশ্যাল মিডিয়া স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, এক বাঘের মুখ থেকে প্রাণভয়ে পালাচ্ছে এক হরিণ। না, ছবির সঙ্গে কোনো কথা জোড়েননি রুক্মিনী। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘জাগো রে বাংলা’ গানটি। মুখে কিছু না বললেও এই ছবির মাধ্যমেই সবটা বুঝিয়ে দিয়েছেন রুক্মিনী। হিরণ নামের অর্থ হরিণ। নেটিজেনদের মতে, এই সাংকেতিক ছবির মাধ্যমে দেবের প্রতিপক্ষ হিরণকেই খোঁচা দিয়েছেন রুক্মিনী।
দেব এবং হিরণ, এক সময় দুজনে টলিউড ইন্ডাস্ট্রির সহকর্মী হলেও বর্তমানে রাজনীতির ময়দানে তাঁরা যুযুধান দুই পক্ষ। আর এখানে যে দেবকে বিন্দুমাত্র মাটি ছাড়তে রাজি নন তা একাধিক বার বুঝিয়ে দিয়েছেন হিরণ। কাটমানি খাওয়ার অভিযোগ থেকে শুরু করে গরু পাচারের মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে যোগাযোগ রাখার মতো অভিযোগ তুলেছেন তিনি দেবের বিরুদ্ধে। এমনকি টেনে এনেছেন দেব প্রেমিকা রুক্মিনী মৈত্রকেও। পালটা দেব বলেছেন, হিরণ বা অন্য কেউ কী বলছেন তাতে তাঁর কিছু যায় আসে না।
প্রচারে নেমেও একের পর এক বাক্যবাণে দেবকে বিঁধেছেন হিরণ। পালটা উত্তরে কখনো স্রেফ হাসি, কখনো আবার রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে জবাব দিয়েছেন দেব। অন্যদিকে রুক্মিনী সাধারণত রাজনৈতিক দুনিয়া থেকে দূরেই থাকেন। তবে দেব বিজয়ী হওয়ার পর কটাক্ষ শানানো থেকে নিজেকে আটকাতে পারলেন না অভিনেত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories