শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তুফান আতঙ্কের মাঝেও থাকছে ‘ময়ূরাক্ষী’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৭১ বার

কোরবানির ঈদে মুক্তির দৌড়ে ছিল এক ডজন চলচ্চিত্র। ভক্ত-দর্শকদের অনেকে ভেবেছিল শাকিব খান, আরিফিন শুভ, সিয়াম আহমেদ, শরিফুল রাজদের প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠবে ঈদ। কিন্তু না, একে একে সরে দাঁড়াচ্ছে ছবিগুলো।
শুরুতে জানা গিয়েছিল শরিফুল রাজ অভিনীত ‘কবি’ ঈদের দৌড় থেকে সরে দাঁড়িয়েছে।
এরপরই জানা গেল, আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডারকর্মফল’ও আসবে না। পরশু জানা গেল সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ও পিছিয়ে যাচ্ছে। আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ ঈদে আসবে কি না সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি।
এদিকে, শাকিব খান ও রায়হান রাফী জুটির ‘তুফান’-এর টিজার ও গান মুক্তির পর বেশ সাড়া পড়েছে।
অনেকে ভাবছেন, এই ছবির কারণে অন্যরা একে একে সরে পড়ছেন। তবে গতকাল জানা গেল, ‘ময়ূরাক্ষী’ থাকছে ঈদে। রাশিদ পলাশের ছবিটিতে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি, সুদীপ বিশ্বাস দীপ, সুমিত সেনগুপ্ত প্রমুখ। এরই মধ্যে প্রযোজক সমিতিতে নিবন্ধনও করা হয়েছে ছবিটি।
পলাশ বলেন, ‘সাত মাস আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছি আমরা। ঈদের দৌড়ে যে ছবিগুলো আছে, বেশির ভাগের তো শুটিংই সম্পন্ন হয়নি। দুই মাস আগেই ঈদে মুক্তির ঘোষণা দিয়েছি। সেভাবে প্রচার-প্রচারণাও শুরু করেছি। এই সপ্তাহে নতুন গান প্রকাশিত হবে।
সামনের সপ্তাহে আসবে ট্রেলার। আমরা হল মালিকদের সঙ্গেও আলোচনা করছি। দর্শকরা ঈদে ছবিটি দেখতে পারবেন বলে কথা দিলাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories