শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিয়াম-বুবলীর ভক্তদের জন্য দুঃসংবাদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৭৫ বার

কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে সিয়াম আহমেদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’। এমনটাই জানিয়েছিলেন নির্মাতা এম. রাহিম। প্রথমবারের মতো এই সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম-বুবলী।
গত দুই মাস ধরেই চলছিল সিনেমার শুটিং ও প্রি-প্রোডাকশনের কাজ। ঈদে মুক্তি দেওয়ার টার্গেট করেই এগিয়ে যাচ্ছিল ‘জংলি’-এর পুরো টিম। তবে সিয়াম-বুবলীর ভক্তদের জন্য দুঃসংবাদ।
ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না ‘জংলি’। কারণ, এখনও সিনেমার শতভাগ কাজ শেষ হয়নি। ঘূর্ণিঝড় ও তীব্র গরমের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ‘জংলি’-এর শুটিং। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
শনিবার গণমাধ্যমে তিনি বলেন, টানা শুটিংয়ের পাশাপাশি ভারতে চলছিল ‘জংলি’-এর পোস্ট প্রোডাকশনের কাজ। শুটিংয়ের পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায়। মে মাসে আউটডোরে শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবুও কঠোর পরিশ্রম চালিয়ে গেছি আমরা।
তিনি আরও বলেন, কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় আমাদের। পুরো একটি সেট ঝড়ে ভেঙে যায়। আসলে প্রকৃতির ওপর তো কারও নিয়ন্ত্রণ নেই। দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই, সেই কোয়ালিটি অ্যাচিভ করা সম্ভব এই ঈদে হবে না। সিনেমার সঙ্গে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করাটা একদমই আনএথিক্যাল হবে।
প্রসঙ্গত, আজাদ খানের গল্পে যৌথভাবে ‘জংলি’-এর চিত্রনাট্য করেছেন কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান। সিনেমার চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ। এতে সিয়াম-বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন— শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দিলারা জামান প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories