মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

চঞ্চলের জন্মদিনে যা বললেন শাহনাজ খুশি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৮৩ বার

চঞ্চল চৌধুরী। মঞ্চ, টেলিভিশন, বড় পর্দা কিংবা ওটিটি প্ল্যাটফর্ম সব মাধ্যমেই দিয়েছেন নিজের অভিনয় দক্ষতার প্রমাণ। শুধু তাই নয়, নিজ কণ্ঠে গান তুলেও মুগ্ধ করেছেন শ্রোতাদের। আজ এই গুণীর জন্মদিন। এ দিনে অভিনেত্রী শাহনাজ খুশি তাকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু। মানুষ যত ঋদ্ধ হয়, পরিসর-কর্মক্ষেত্র যত বড় হয়, তাকে সারপ্রাইজ দেওয়া তত কঠিন হয়। কি এক মুসিব্বত বল তো? তুই এখন দেশের গন্ডি পেরিয়ে আর্ন্তজাতিক অঙ্গনে জায়গা করেছিস। নানান জায়গা থেকে দুদিন আগে থেকেই উইশ করতে থাকে! গোপন বলে আর কিছু রয় না। সবার আশীষে আয়ু বাড়ুক তোর, ভালোবাসায় ভরে উঠুক সব শুন্যতা।
প্রসঙ্গত, কিছুদিন আগে চঞ্চল চৌধুরী অভিনীত ও সৃজিত মুখার্জী পরিচালিত পদাতিক সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। সেখানে মৃণাল সেনের চরিত্রে দেখা গেছে চঞ্চলকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় থাকা ‘তুফান’ সিনেমায়ও অভিনয় করেছেন এই গুণী অভিনেতা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories