শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

অক্সিজেনের মাত্রা কমে গেছে সীমানার, আছেন লাইফ সাপোর্টে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৭৫ বার

হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ অভিনেত্রী রিশতা লাবনী সীমানাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (২৯ মে) তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছেন তার ভাই এজাজ বিন আলী।
এজাজ বিন আলী বলেন, বুধবার (২৯ মে) এখানে ভর্তি করিয়েছি। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন অবস্থা খুব একটা ভালো নয়। এখন নিশ্বাসেও সমস্যা দেখা দিয়েছে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় সীমানাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা খুব পজিটিভ কিছু বলছেন না। অবস্থা ভালো নয়, আল্লাহর ওপর ভরসা রাখতে বলেছেন।
এ সময় সীমানার বাবা বলেন, আমরা ভালো নেই। আমার মেয়ে ভালো নেই। অর্থনৈতিকভাবেই আমাদের প্রচুর টাকা খরচ করতে হচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।
এর আগে ২০ মে মস্তিষ্কে রক্তক্ষরণের পর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয় সীমানাকে। অস্ত্রোপচারের পর সেখানকার আইসিইউতে ছিলেন। পরে অবস্থার অবনতি হওয়ায় বুধবার (২৯ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।
প্রসঙ্গত, ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নিয়েছিলেন সীমানা। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার অভিনীত প্রথম সিনেমা। গত বছর ‘রোশনী’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন সীমানা। এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories