রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :

শাহরুখকে ছাপিয়ে গেলেন দীপিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৮৭ বার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ভক্তদের জন্য এলো সুখবর। শিগগির মা হতে চলেছেন অভিনেত্রী আগেই জানিয়েছিলেন। এবার জানা গেল, ভারতের সেরা ১০০ তারকার নামের তালিকা প্রকাশ করেছে আইএমডিবি (IMDb)। সেই তালিকায় শাহরুখ খাকে ছাপিয়ে গেলেন দীপিকা।
সবার উপরে রয়েছেন দীপিকা পাড়ুকোন। তাঁর ঠিক পরেই আছেন শাহরুখ খান।
এই সেরা ভারতীয় তারকাদের লিস্ট করা হয় বিশ্বজুড়ে আইএমডিবি (IMDb) এর মাসিক পেজ ভিউজ অনুযায়ী যা মাসে ২৫০ মিলিয়ন ছাড়িয়ে যায়।
এই বিষয়ে দীপিকা বলেন, আমি ভীষণ কৃতজ্ঞ এই লিস্টে থাকতে পেরে। এখানে বিশ্বের দর্শকদের সেন্টিমেন্ট ধরা পড়েছে। মানুষের সত্যিকারের পালস, পছন্দ এবং আগ্রহের কথা এখানে ধরা পড়ে।
তিনি বলেন, এই রেকগনিশন সত্যিই সম্মানের এবং এটি আমায় আগামীতে আরও অনুপ্রেরণা জোগাবে ভালো ভালো কাজ করার জন্য। দর্শকদের সঙ্গে আরও বেশি যোগাযোগ স্থাপনের চেষ্টা করব সে অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন।
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শাহরুখ খান। তৃতীয়তে আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আলিয়া ভাট আছেন চতুর্থ স্থানে। আর পঞ্চম স্থানে রয়েছেন ইরফান খান। মৃত্যুর চার বছর পরেও সেরা পাঁচে তিনি তাঁর জায়গা ধরে রেখেছেন।
বলিউডের দুই খান আমির এবং সালমান খানও এই তালিকার সেরা দশে আছেন। ভাইজান রয়েছেন অষ্টম স্থানে। আর ষষ্ঠ স্থানে মিস্টার পারফেকশনিস্ট। এছাড়া তালিকায় আছেন হৃতিক রোশন, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অমিতাভ বচ্চন, তৃপ্তি দিমরিসহ তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ইন্ডাস্ট্রির প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories