শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যে কারণে লন্ডন যাচ্ছেন ফারিণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৮৭ বার

সময়টা ২০১৭ সাল। তাসনিয়া ফারিণের ক্যারিয়ারের শুরুর দিকের ঘটনা। তখনই ‘দাহকাল’ নামে একটি সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী। পরে ধ্রুব হাসান পরিচালিত এই সিনেমার শুটিং নানা কারণে বন্ধ হয়ে যায়। কয়েক বছর পর ফের কাজ শুরু হয়। নামেও আনা হয় পরিবর্তন। রাখা হয় ‘ফাতিমা’। শুটিং-সম্পাদনা শেষে শুক্রবার (২৪ মে) সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
নতুন খবর হলো, ‘ফাতিমা’ এবার প্রদর্শিত হবে রেইনবো চলচ্চিত্র উৎসবে। আর সেখানে যোগ দিতে লন্ডনে যাচ্ছেন তাসনিয়া ফারিন।
জানা গেছে, ২ জুন থেকে ৯ জুন পর্যন্ত চলবে রেইনবো চলচ্চিত্র উৎসব। ‘ফাতিমা’ দেখানো হবে সমাপনী দিন।
এর আগে ‘ফাতিমা’ সিনেমাটি ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। এতে ফারিণ ছাড়াও ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই, আয়শা মনিকাসহ আরও অনেকে অভিনয় করেছেন। অতিথি শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন এ বি এম সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ ও শাকিল আহমেদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories