শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে অভিনেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৮২ বার

গুলি করে হত্যা করা হয়েছে ‘জেনারেল হসপিটাল’খ্যাত অভিনেতা জনি ওয়াক্টরকে। শনিবার দিবাগত ভোর রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডাউনটাউনে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে জনির বয়স হয়েছিল ৩৭ বছর। এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড।
জনি ওয়াক্টরের মা স্কারলেট ওয়াক্টর টিএমজেকে বলেন, ‘জনি তার সহকর্মীর সঙ্গে ছিল। তারা দেখতে পায় তিনজন ব্যক্তি তার গাড়ি থেকে কনভার্টার চুরির চেষ্টা করছে; এরপর এগিয়ে যায় জনি। ওই তিন ব্যক্তির সঙ্গে লড়তে আমি জনিকে নিষেধ করেছিলাম। কিন্তু ঘটনাস্থল ত্যাগ করার আগে চোরদের একজন জনিকে গুলি করে দেয়।
লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র জাডের শ্যাভেস বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনাটি ভোর ৩টা ২৫ মিনিটে ঘটেছে। পিকো বুলেভার্ডের রাস্তায় একটি গাড়ি থেকে যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিল তিন চোর। এসময় চোরদের মুখোমুখি হন গাড়ির মালিক। তখন চোরদের একজন ওই ব্যক্তিকে গুলি করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ এখনো ওই তিন ব্যক্তির কাউকে শনাক্ত করতে পারেনি। তবে জনির মা স্কারলেটের বিশ্বাস, খুব শিগগির ধরা পড়বেন ওই তিন ব্যক্তি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories