শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দ্বিগুণ টাকা দাবি করে তমাকে আইনি নোটিশ পাঠালেন মিষ্টি জান্নাত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৮৩ বার

মানহানিকর মন্তব্য করায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়েছেন নায়িকা তমা মির্জা। তার প্রেক্ষিতে এবার তমার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিলেন মিষ্টি। ২০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে তমার ঠিকানায় আইনি নোটিশ পাঠিয়েছেন এই নায়িকা।
সোমবার নোটিশটি ইস্যু করা হয়েছে। মিষ্টির পক্ষে এটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান কচি।
সেখানে লেখা হয়, তমা মির্জা, মিষ্টির নামে অসত্য অভিযোগ এনে নোটিশ পাঠিয়েছেন। এটা তুলে নেওয়া ও ক্ষতিপূরণ হিসেবে ২০ কোটি টাকা না দিলে মিষ্টি তমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা (মামলা) নেবেন।
তমার নোটিশ পাওয়ার পর তাকে উদ্দেশ করে মিষ্টি জান্নাত বলেছিলেন, ‘আসলে আমি যে বক্তব্য দিয়েছি সেখানে কোথাও তমা মির্জার নাম নেই। সে কেন আইনি নোটিশ পাঠিয়েছে আমার বোধগম্য নয়।
আমি তো এখন টক অব দ্য কান্ট্রি। তাই আমাকে আইনি নোটিশ পাঠিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে সে। তবে সব করে লাভ নেই, আমি লন্ডনের ইউনিভার্সিটি অব অ্যাসেক্স- এ আইন বিষয়ে পড়ছি। আইন আমিও ভালো জানি। তার এই লিগ্যাল নোটিশের কোনো গ্রাউন্ড নেই।
সম্প্রতি চিত্রনায়ক শাকিব খানের পারিবারিক একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, কিং খান ফের বিয়ে করবেন। তার জন্য এবার চিকিৎসক পাত্রী খোঁজা হচ্ছে। এরপরই আলোচনার কেন্দ্রে চলে আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। যেহেতু অভিনয়ের পাশাপাশি তিনি একজন দাঁতের ডাক্তার।
গুঞ্জন ওঠে, মিষ্টি জান্নাতই হতে যাচ্ছেন শাকিব খানের তৃতীয় স্ত্রী। এ নিয়ে নায়িকাকে একাধিক সংবাদমাধ্যম প্রশ্ন করলেও তিনি পরিষ্কার জবাব দেননি। রহস্য জিইয়ে রেখেছেন। তবে বিয়ে বিষয়ক এই আলোচনার মধ্যে তিনি তমা মির্জাকে কেন খোঁচা দিলেন, তা নিয়ে চলে আলোচনা।
১০ বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন মিষ্টি জান্নাত। তবে এখনও কোনো চলচ্চিত্র আলোচনায় আসতে পারেনি। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে শাকিব খানকে টেনে মন্তব্য করেই অধিক আলোচিত হচ্ছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories