শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অ্যানিমেলের রেকর্ড ভাঙল ‘‌লাপাতা লেডিজ’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৭৬ বার

দর্শকদের মনে জায়গা করে নিয়েছে আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাওয়ের ছবি ‘লাপাতা লেডিজ’। ১ মার্চ মুক্তি পায় এই ছবি। সিনেমা হল-এ সাড়া ফেলেছিল এই ছবি, এবার ওটিটির পর্দায়তেও সেই ধারা অব্যাহত রাখল কিরণের ছবিটি।
মাত্র এক মাস হয়েছে একটি ওটটি-তে মুক্তি পেয়েছে এই ছবি আর তাতেই সন্দীপ রেড্ডি বঙ্গার সুপার হিট ছবি ‘অ্যানিমেল’-কে দর্শক টানার সংখ্যায় হারিয়ে দিল ‘লাপাতা লেডিজ’।
এক মাসে ১৩.৪ মিলিয়ান ‘ভিউ’ পেয়েছে ছবিটি।
গত ২৬ জানুয়ারি ওটিটির পর্দায় মুক্তি পায় ‘অ্যানিমেল। তার পর থেকে টানা তিন মাস এক নম্বরে ছিল ছবিটি। অন্যদিকে ২৬ এপ্রিল ওটিটি-তে আসে
‘‌লাপাতা লেডিজ’ ছবি। মাত্র এক মাসের মধ্যেই অ্যানিমেল-এর গত তিন মাসের রেকর্ডকে ছাপিয়ে গেল ‘‌লাপাতা লেডিজ’।
‘অ্যানিমেল’-এর ভিউ ছিল ৩ মাসে ১৩.৬ মিলিয়ন, অন্যদিকে ১ মাসে ১৩.৪ মিলিয়ান ‘ভিউ’ পেল কিরণের ‘লাপাতা লেডিজ’।
মুক্তির পর থেকেই বিতর্ক হয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গার ‘অ্যানিমেল’ ছবিকে ঘিরে। প্রথম ছবিতেই পরিচালক বঙ্গা জানিয়ে দেন, দ্বিতীয় কিস্তি আসবে, সেই ছবির নাম হবে ‘অ্যানিমেল পার্ক’। ছবিতে মুখ্য চরিত্রে রণবীর কাপুর থাকবেন, তা নিয়ে কোনও দ্বিমত নেই।
ছবির প্রথম পর্বে রক্ত, হিংসা, উগ্র পৌরুষের কারণে সমাজের একটা বড় অংশের কাছে সমালোচিত হন তিনি। যদিও বিতর্কের তোয়াক্কা করেননি পরিচালক বঙ্গা। উল্টে তাঁর ছবির সমালোচনা করেছেন যাঁরা তাঁদের কটু কথা শোনাতে ছাড়েননি তিনি। যদিও বক্স অফিসে ১০০০ কোটির উপর ব্যবসা করেছে এই ছবি। তবুও ওটিটি-তে ‘লাপাতা লেডিজ’-এর কাছে কুপোকাত এই ছবি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories