শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আত্মহত্যার মামলায় না জড়ানোর অনুরোধ সালমানের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৮৪ বার

বলিউড ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে সম্প্রতি গুলি করার ঘটনায় গ্রেপ্তারকৃত অভিযুক্ত অনুজ থাপান পুলিশি হেফাজতে আত্মহত্যা করেছেন। ১ মে অভিযুক্ত ওই যুবক কারাগারে আত্মহত্যা করেছে বলে জানিয়েছিল মুম্বাই পুলিশ। এদিকে এ ঘটনায় ওই যুবকের মা পাল্টা আদালতে পিটিশন দাখিল করেছিলেন সিবিআই তদন্ত চেয়ে। এর ভিত্তিতে এবার সালমান মুম্বাই হাই কোর্টের কাছে আবেদন জানিয়েছেন—ওই পিটিশন থেকে যেন তার নাম সরিয়ে নেওয়া হয়।
বুধবার উচ্চ আদালতের কাছে অনুজ থাপনের মায়ের দাখিল করা পিটিশন থেকে নিজের নাম তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন বলিউড সুপারস্টার।
ওই পিটিশনে, মৃতের মা জেলের ভেতর ছেলের রহস্যজনক মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন।
এ প্রসঙ্গে সালমানের পক্ষে সিনিয়র কাউন্সেল আবাদ পোন্ডা আদালতের কাছে জানিয়েছেন, অভিনেতা নিজেই এখানে হামলার শিকার। কেউ সালমানের বাড়িতে হামলা চালিয়েছিল। সালমান নিজেও জানেন না, এই ঘটনার নেপথ্যে ঠিক কারা রয়েছে? আর কাদের গ্রেপ্তার করা হয়েছে। তাই ওই পিটিশনের সঙ্গে সালমান খানের নাম জুড়লে ভুল বার্তা দেওয়া হবে। তার মানহানিও হবে।
উল্লেখ্য, ১৪ এপ্রিল ভোরে সালমান খানের বান্দ্রার অ্যাপার্টমেন্টে হামলা চালায় দুই ব্যক্তি। বিষ্ণোই গ্যাং সেই হামলার দায় স্বীকার করেছে। তারপর পাঞ্জাব থেকে মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয় অনুজ থাপন ও সুভাষ নামে দুই ব্যক্তি। তারা শ্যুটারদের বন্দুক জোগান দিয়েছিল বলে অভিযোগ। জানা গেছে, দু’জনেরই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories