শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এফডিসিতে নিপুণের বিরুদ্ধে মিছিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৮০ বার

সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে আলোচনা তুঙ্গে। যার কারণ চিত্রনায়িকা নিপুণ আক্তার। যিনি শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়াই করেছিলেন। নির্বাচনে পরাজয়ের পর জয়ী প্রার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করে নিলেও একমাস পরেই এই নায়িকা দাবি করলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি।
নিপুণের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন চলচ্চিত্র শিল্পীরা। এই অভিনেত্রীর শাস্তির দাবিতে ২২ মে দুপুর থেকে এফডিসিতে কয়েক দফা হয়েছে মিছিল। এতে অংশ নিয়েছেন বেশ কয়েকজন সিনিয়র ও জুনিয়র শিল্পী। তাদের মূলকথা, ‘শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহায়া নিপুণের শাস্তি দাবি’।
যারা নিপুণের শাস্তি চেয়ে মিছিল করেছেন তাদের হাতে থাকা ব্যানারে এই নায়িকার গলায় জুতার মালার ছবি ব্যবহার করা হয়েছে। একইসঙ্গে নিপুণকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ‘স্লোগান’ও দিতে দেখা গেছে।
এদিকে গুঞ্জন উঠেছে, আজই বাতিল হতে পারে শিল্পী সমিতি থেকে নিপুণের সদস্য পদ। এফডিসিতে ১৮ সংগঠনের সঙ্গে শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্তটি গ্রহণ করা হবে।
উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত মিশা-ডিপজল পরিষদের বিরুদ্ধে আদালতে রিট করেন নিপুণ। যারই প্রেক্ষিতে সাধারণ সম্পাদক পদে ডিপজলকে চেয়ার না বসার আদেশ দিয়েছে আদালত। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories