শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শাহরুখের শারীরিক অবস্থার খবর জানালেন জুহি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৭৯ বার

হিট স্ট্রোকে অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খান। বুধবার তাকে ভারতের আমদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়। আইপিএল দেখতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ। এখন কেমন আছেন তিনি? অভিনেতার বর্তমান শারীরিক অবস্থার খবর জানালেন জুহি চাওলা।
জুহি সংবাদমাধ্যমকে জানান, ‘গতকাল রাত থেকেই শাহরুখের শরীর খুব একটা ভালো ছিল না। কিন্তু আজ দেখছি ওঁ অনেকটাই ভালো আছেন। ঈশ্বর রক্ষা করেছেন, শাহরুখ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, সম্ভবত রোববার দলকে সমর্থন জানাতে মাঠেও আসতে পারেন, কারণ সেদিন আমদের ফাইনাল।
বুধবার অভিনেতা ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোকে অসুস্থ হওয়ার পরে জুহি এবং তাঁর স্বামী জয় মেহতা আহমেদাবাদের কেডি হাসপাতালে শাহরুখকে দেখতে যান। শাহরুখের স্ত্রী গৌরী খানও তাঁকে দেখতে গিয়েছিলেন।
আহমেদাবাদ (গ্রামীণ) সুপারিনটেনডেন্টের মতে, অভিনেতা হিট স্ট্রোকে অসুস্থ হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার কেকেআর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে আইপিএল ম্যাচ দেখতে তিনি আহমেদাবাদে এসেছিলেন। শাহরুখের সঙ্গে ছিলেন তার মেয়ে সুহানা খান, ছোট ছেলে আব্রাম এবং ম্যানেজার পূজা দাদলানি। তাছাড়াও কেকেআর-এর সমর্থনে মঙ্গলবার স্টেডিয়ামে হাজির হয়েছিলেন জুহি চাওলা, জয় মেহতা, সুহানার ঘনিষ্ঠ বন্ধু অনন্যা পান্ডে, শানায়া কাপুর, নব্যা নন্দা এবং অগস্ত্য নন্দাও।
ম্যাচের পরে শাহরুখ আব্রামকে কোলে নিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শকদের সঙ্গে দেখাও করেন, পাশেপাশে ছিলেন মেয়ে সুহানা। এই গরমে সারাদিন মাঠে থাকার কারণেই শাহরুখের শরীর খারাপ হয়ে যায়।
শাহরুখকে শেষ দেখা গিয়েছিল রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে। জুলাই মাসে অভিনেতা তার আসন্ন ছবি ‘কিং’-এর শুটিং শুরু করবেন বলে জানা যাচ্ছে। যা হবে মেয়ে সুহানা খানের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া প্রথম সিনেমা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories