গাজীপুরে মশার উপদ্রব আবারও বেড়েছে। মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়ছে নগরবাসী। মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ার পর জনস্বার্থে এবার ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উিদ্দন সরকার মশক নিধন কার্যক্রম শুরু করেছেন।
সোমবার দিনব্যাপী নগরীর ৫৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকার ব্যক্তিগত উদ্যোগে নিজে স্ব-শরীলে উপিস্থত থেকে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি টঙ্গী বাজার, সিরাজউদ্দীন স্কুল রোড, চেয়ারম্যান বাড়ি রোডসহ বিভিন্ন এলাকায় মশার স্প্রে করেন। এছাড়া সাধারণ মানুষের মাঝে কোভিড-১৯ মহামারী করোনার হাত থেকে রক্ষার্থে এবং সরকারী নির্দেশনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করেন।

এ সময় কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকার বলেন, গত বছর এডিস মশা বিস্তারের ফলে দেশে ডেঙ্গু প্রায় মহামারীর রূপ নিয়েছিল। বর্তমান সময়ে মহামারী করোনার সংক্রমণ অন্যদিকে ডেঙ্গু রোগী প্রকোপ বৃদ্ধি হওয়ায় জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তাই ব্যক্তিগত উদ্যোগে ফগার মেশিন কিনে মশক নিধন কার্যক্রম শুরু করেছি।
জনসচেতনতার বিষয়টি উল্লেখ করে কাউন্সিলর বলেন, নগরবাসী যদি তাদের নিজ নিজ বাসস্থান ও আশপাশ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে এবং মশা জন্মানো বা এর বংশ বিস্তারের সুযোগ না দেয়, তাহলে মশার উপদ্রব থেকে সহজেই রেহাই পাওয়া যাবে।সেই সাথে সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ব্যবহার, জন-সমাগম এড়িয়ে চলে নিজের স্বাস্থ্য রক্ষা এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা করলে আমি আপনি আমাদের পরিবার পরিজন সকলেই ভালো থাকবে। আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজে ভালো থাকি অন্যকে ভালো রাখি। নিয়মিত মাস্ক ব্যবহার করি।
Leave a Reply