শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হরর সিনেমা ‘আত্মা’র ফার্স্ট লুক পোষ্টার প্রকাশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৭১ বার

হরর সিনেমা ‘আত্মা’র ফার্স্টলুক পোস্টার প্রকাশ হয়েছে ৷ বাংলা টকিজের ব্যানারে ছবিটি পরিচালনা করছেন শাওন আশরাফ।
এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিনেতা হিসেবে কাজ শুরু করছেন নির্মাতা ধীমন বড়ুয়া। এর আগে মিউজিক ভিডিওতে তাকে দেখা গেলেও এবারই প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে অভিনয় করছেন তিনজন অভিনেত্রী বৃষ্টি চৌধুরী, ইসরাত জাহান এবং অপর্না কির্ত্তনীয়া। আত্মা ছবিতে বাংলাদেশ- ভারতের যৌথ প্রযোজনার ছবি অঙ্গার খ্যাত অভিনেত্রী জলি রহমান অভিনয় করেছেন একটি বিশেষ চরিত্রে।
ছবিটির গানের মিউজিক করেছেন রিয়েল আশাক এবং আহমেদ সজিব ৷ সানি আজাদের কথায় এবং রিয়েল আশিক ও আহমেদ সজিবের সুর-সংগীতে গানে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী মুন, সানি আজাদ, ফারিয়া জুই।
শিগগিরই ছবিটির ট্রেলার প্রকাশ পাবে বলে জানান পরিচালক শাওন আশরাফ।
ছবিটি সম্পর্কে ধীমন বড়ুয়া বলেন, এটি একটি ভৌতিক গল্প ৷ আমি এর আগে মিউজিক ভিডিওতে কাজ করেছি ৷ এই এবার বড় পদায় কাজ করছি ৷ আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি ভালো কিছু উপহার দেয়ার ৷ আশা করছি ছবিটি সবার ভালো লাগবে ৷
শাওন আশরাফ বলেন, আমি সবসময় ভিন্ন ধারার কিছু তৈরি করতে পছন্দ করি ৷ সেই চিন্তা ভাবনা থেকে এই ছবিটি নিমাণ করছি ৷ আশা করছি দশকরা ভালো কিছু পেতে যাচ্ছে ৷
কাজী সাইমুল হক প্রযোজিত আত্মা সিনেমার চিত্রগ্রহণ করছেন এলাহী হোসেন সোহাগ, সম্পাদনা ও রং বিন্যাস বড়ুয়া সুরজিত শিমন, নৃত্য পরিচালনায় মাইকেল বাবু।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories