শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারতের নাগরিক হিসেবে প্রথমবারের মতো ভোট দিলেন অক্ষয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৮৮ বার

বলিউড অভিনেতা অক্ষয় কুমার প্রথমবারের মতো ভারতের নাগরিক হিসেবে ভোট দিলেন। ২০২৩ সালের ১৫ আগস্ট কানাডার পাসপোর্ট ও নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব পান অক্ষয় কুমার।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিলেন অক্ষয় কুমার। সকাল ৭টায় ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে যান তিনি।
ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অক্ষয়। তিনি বলেন, আমি আমার ভারতের উন্নয়নের কথা মাথায় রেখে ভোট দিয়েছি এবং সমস্ত ভোটারদের এটি মাথায় রাখা উচিত এবং তাদেরও সঠিক প্রার্থীকে ভোট দেওয়া উচিত। ভোট দিতে পেরে আমার খুব ভালো লেগেছে। খুব ভালো বোধ করছি।
মুম্বাইতে ভোট প্রদানের সংখ্যা কম হওয়া নিয়েও প্রশ্ন করা হলে অক্ষয় বলেন, তিনি যখন তার পোলিং বুথে পৌঁছেছিলেন তখন বুথে প্রায় ৫০০-৬০০ লোক ছিল। তিনি আত্মবিশ্বাসী যে, লোকেরা বাড়ির বাইরে বেরিয়ে আসবে এবং ভোট দেবে।
রীতিমতো লাইন দিয়ে ভোট দিতে দেখা যায় অক্ষয় কুমারকে। একজন তারকা হয়েও তিনি কেন লাইন দিলেন সেই প্রশ্ন করা হলে, খিলাড়ি অভিনেতা মজার ছলে বলেন , তো কী করতাম লাইন ভেঙে আগে চলে যেতাম?
২০২৩ সালের ৭৭তম স্বাধীনতা দিবসের দিন ভারতের নাগরিকত্ব পাওয়ার কথা ঘোষণা করেছিলেন অক্ষয় কুমার। ভারতের পাসপোর্ট শেয়ার করে তিনি লেখেন, ‘মন আর নাগরিকত্ব, দুটোই হিন্দুস্তানি’।
কানাডার পাসপোর্ট ও নাগরিকত্বের কারণে একসময় কম ট্রোলের কারণে পড়তে হয়নি তাকে। এমনকি, ডাকা হত কানাডা কুমার নামেও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories