শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কানে ‘বার্বি ডল’ লুকে নজর কাড়লেন কিয়ারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৭২ বার

‘কান চলচ্চিত্র উৎসব’-এর ৭৭তম আসরে প্রথমবারের মতো হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি। শনিবার কান চলচ্চিত্র উৎসবে রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারে গোলাপি বেশে সবার নজর কড়েছেন কিয়ারা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী কিয়ারা আডবানি রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারে অংশ নিয়েছেন। রেড কার্পেটে মিডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকার অনলাইনে প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে প্রথমবার কথা বলছেন কিয়ারা।
কিয়ারাকে বলতে শোনা যায়, ‘আমার জন্য এই সুযোগ খুব সম্মানজলক। আমার কেরিয়ারের এক দশক হতে চলেছে।
আমার মনে হয়, অসাধারণ একটা সমযে এটা হল। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে আসতে পেরে এবং রেড সি ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমা কর্তৃক সম্মানিত হতে পেরে’।
এদিন কিয়ারা পরেছিলেন সিল্কের কাপড়ে তৈরি অফ শোল্ডার গোলাপি ও কালো গাউন। পোশাকটির পেছনে একটি বড় বো ছিল। চুল বেঁধে রেখেছিলেন একটি উঁচু খোঁপায়। গলায় হিরে ও অন্যান্য দামি পাথর বসানো নেটলেস। সঙ্গে কালো জরির গ্লাভস।
এদিন অনুষ্ঠানে কিয়ারার পাশাপাশি ৬ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। যারা ভবিষ্যৎ প্রজন্মের নারী গল্পকারদের পথ দেখিয়েছেন। এরা হলেন আসিল ওমরান, আধওয়া ফাহাদ, রামাতা-তৌলায়ে সি, সারোচা চানকিমহা ওরফে ফ্রিন, কিয়ারা আদভানি এবং সালমা আবু দেইফ।
গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট ছবি দিয়েছেন। আগামী দিনে তাকে দেখা যাবে রাজনৈতিক অ্যাকশন-থ্রিলারে। যেখানে দক্ষিণী সুপারস্টার রাম চরণের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। জুনিয়র এনটিআর এবং হৃতিক রোশনের সঙ্গেও তাকে দেখা যাবে ‘ওয়ার ২’-তে। রণবীর সিংয়ের ‘ডন ৩’ ছবিতেও থাকছেন কিয়ারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories