শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নতুন সিনেমার প্রচারে জাহ্নবীর অভিনব পন্থা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৮০ বার

বলিউডে বর্তমানে যে কয়জন তারকা সন্তান অভিনয় করছেন তাদের মধ্যে অন্যতম জাহ্নবী কাপুর। ৩০ মে মুক্তি পাবে তার নতুন সিনেমা মিস্টার অ্যান্ড মিসেস মাহি। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেলার। আর সেই সিনেমার প্রচারণায় অভিনব পন্থা অবলম্বন করলেন জাহ্নবী।
‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে নানা লুকে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন তিনি। অভিনেত্রীর বিভিন্ন সময়ের পোশাকে সেই ছোঁয়াই পাওয়া যায়।
লাল-নীলে ঘেরা শাড়ির সঙ্গে ম্যাচিং করা স্লিভলেস ব্লাউজ। আর সেই ব্লাউজের পিছনে লেখা ‘৬ মাহি’। যেহেতু তার নতুন সিনেমার মূল বিষয় ক্রিকেট, তাই তার বডিকন ড্রেসেও দেখা যায় ক্রিকেট বল। লাল বলে সুতার যেমন কাজ থাকে, অবিকল সে রকম সেলাই দেখা যাচ্ছে অভিনেত্রীর পোশাকেও।
শুধু তাই নয়, আইপিএল ম্যাচ দেখতে গিয়েও সিনেমার প্রমোশন থেকে বিরত থাকেননি জাহ্নবী। সেখানে ধরা পড়েছে তার মেথড ড্রেসিং। গাড়িতে বসে হোক বা মাঠে, সব সময়ই তার পরনে ছিল একটি জার্সি। যার সামনে লেখা ‘৬ মাহি’। আর পিছনে ইংরেজিতে লেখা, ‘ক্রিকেট হলো জীবন, আর জীবন হলো ক্রিকেট।
অন্যদিকে গোলাপি ক্রপ টপে সিনেমার থিম মিলিয়ে বুকের ওপরে লেখা ৬, সঙ্গে মানানসই সাদা-কালো লং স্কার্টে যেন আবেদনময়ী হয়ে উঠেছেন পর্দার এই মাহি।
ধূসর রঙের সিক্যুয়াল বডি হাগিং পোশাকে জাহ্নবীর চোখে-মুখে ব্যক্তিত্বের ছাপ। সঙ্গে থিমের কথা মাথায় রেখে নীলের ছোঁয়ায় ক্রিকেটারের অবয়ব ছড়িয়ে রয়েছে তার পোশাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories