শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সত্যিই বিয়ে করতে চাই : সোনাক্ষী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৮৪ বার

নেট দুনিয়ায় এই মুহূর্তে চর্চার কেন্দ্রে সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’। সম্প্রতি কপিল শর্মার শোতে ‘হীরামন্ডি’র জন্য হাজির হয়েছিলেন সোনাক্ষী সিনহা, রিচা চড্ডা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, সানজিদা শেখ ও শারমিন সেগাল। এই এপিসোডেই কথা ওঠে বিয়ে নিয়ে।
৩৬ বছর বয়সী সোনাক্ষী জানান, কীভাবে তার সমসাময়িক অভিনিয়শিল্পীরা একের পরে এক বিয়ে করছেন। এখনও আমার বিয়ে হল না।
তাৎক্ষণিক কপিল সোনাক্ষীকে মনে করিয়ে দেন আলিয়া ভাট ও কিয়ারা আদভানিও বিয়ে করে ফেলেছেন। উত্তরে সোনাক্ষী বলেন, ‘কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন? এরপর কপিলকে দেখিয়ে অন্যদের অভিনেত্রী বলেন, ‘ও জানে, আমি সত্যিই বিয়ে করতে চাই।
হীরামন্ডি’র অভিনেত্রীদের নিয়ে সোনাক্ষী বলছেন, আমাদের হীরামন্ডি’র কাজ শেষ হয়েছে। আমার এখনও বিয়ে হয়নি। শারমিনেরও বিয়ে হয়ে গেল। মজা করেই মনীষা মনে করিয়ে দেন, ‘আর রিচারও বিয়ে হয়ে গিয়েছে। ও এবার মা হতে চলেছে।’
উল্লেখ্য, সোনাক্ষী অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সম্পর্কে আছেন। গেল বছর আংটি পরা একটি ছবি পোস্ট করেছিলেন সোনাক্ষী। তখনই গুঞ্জন আরও বেড়ে যায়। তবে বিয়ে নিয়ে খোলাসা করেন নি তারা দুজনেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories