শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ছেলের ওয়েব সিরিজে বড় ভূমিকায় শাহরুখ খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৮৩ বার

অভিনেতা নয়! পরিচালক হিসেবে বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আর বলিউড কিং শাহরুখ খান প্রথমবারের মতো সেই ওয়েব সিরিজ ‘স্টারডম’ -এর টেকনিক্যাল টিমে রয়েছেন। সেই ওয়েব সিরিজের শুটিং ইতিমধ্যে শেষ। খুব শিগগির শুরু হচ্ছে সম্পাদনা। পরিচালক হিসেবে রয়েছে ছেলে আরিয়ান খান।
এই ওয়েব সিরিজে ক্যামিয়ো চরিত্রে একাধিক তারকা অভিনয় করেছেন। আরিয়ান একেবারেই এই কাজে নতুন, তাই কিং খান বার বার সেটে আসেন। ছেলের কাজ সহজ করে তোলার জন্যই নিয়মিত এই সিরিজ নিয়ে পরামর্শও দিচ্ছেন তিনি।
সন্তানরা যাতে তাদের কাজ নিয়ে এগিয়ে যেতে পারেন, তা নিয়ে বরাবরই খুব সচেতন শাহরুখ। মেয়ে সুহানা খানের ‘দ্য আর্চিস’ মুক্তির সময়ও পরামর্শ দিয়েছিলেন।
যদিও এই ছবিতে অভিনয়ের জন্য বহু সমালোচনার শিকার হয়েছে সুহানা। আর তাই ছেলের প্রথম কাজের ব্যাপারে আরও একটু বেশি সতর্ক তিনি। সিরিজে যাতে কোনও ভুল না থাকে, সেই দিকে বিশেষ নজর দিচ্ছেন।
উল্লেখ্য, সুহানা এ মুহূর্তে বড় পর্দায় কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। পরিচালক সুজয় ঘোষের ‘কিং’ ছবিতে অভিনয় করছেন তিনি। এই ছবির জন্যও মেয়েকে বিশেষ ভাবে পরামর্শ দিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories