শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আল্লু অর্জুনের বিরুদ্ধে পুলিশের মামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৭৪ বার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আইনি ঝামেলায় পড়লেন দক্ষিণী সুপার স্টার আল্লু অর্জুন। গতকাল শনিবার অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা করেছে পুলিশ। বন্ধু ও ওয়াইএসআরসিপি বিধায়ক রবিচন্দ্র কিশোর রেড্ডির বাড়িতে গিয়েছিলেন আল্লু। আর সেখানে অভিনেতাকে দেখতে ভিড় জমে যায়। অভিনেতা এবং বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বাসভাবনে ভিড়ের অনুমতি দিয়েছিলেন। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে।
টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে জানিয়েছে, ওয়াইএসআরসিপি বিধায়ক রবিচন্দ্র কিশোর রেড্ডির বিরুদ্ধে আরও অভিযোগ, বিধায়ক রেড্ডি শনিবার সমাবেশের জন্য পূর্বানুমতি ছাড়াই আল্লু অর্জুনকে আমন্ত্রণ জানিয়েছেন। ফলে তাদের বিরুদ্ধে নির্বাচনী বিধি অমান্য করার জন্য মামলা দয়ের হয়েছে। মামলাটি ডেপুটি তহসিলদার পি রামচন্দ্র রাও নথিভুক্ত করেছেন। তিনি অন্ধ্র প্রদেশের নান্দিয়াল নির্বাচনী এলাকায় নির্বাচনের তত্ত্বাবধানে নিযুক্ত আছেন।
অভিনেতার আগমনের পরে, বিধায়কের বাড়ির বাইরে প্রচুর মানুষ জড়ো হয়। ভক্তরা আল্লু অর্জুনকে দেখতে এমনভাবে উদগ্রীব ছিলেন। পরে আল্লু ব্যালকনি থেকে হাত নেড়ে ভক্তদের সঙ্গে দেখা করেন আল্লু অর্জুন। এসময়ে তারা জোরে জোরে পুষ্পা, পুষ্পা স্লোগান দিচ্ছিলেন।
বিশাল ভক্ত সমাগমের মধ্যে রেড্ডির সঙ্গে তাঁর বাস ভাবনে দেখা করার পর আল্লু অর্জুন স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি তাঁর বন্ধুকে সাহায্য করার জন্য নান্দিয়ালায় গিয়েছিলেন এবং কোনও রাজনৈতিক দলকে সমর্থন করেন না।
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন বলেন, আমি নিজে থেকে এখানে এসেছি। আমার বন্ধুদের মধ্যে, তারা যে ক্ষেত্রেই হোক না কেন, আমার সাহায্যের প্রয়োজন হলে আমি এগিয়ে যাব এবং তাদের সাহায্য করব। এর মানে এই নয় যে আমি কোনও রাজনৈতিক দলকে সমর্থন করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories