শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বউয়ের জ্বালা’য় বিরক্তি প্রকাশ মোশাররফ করিমের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৭৭ বার

নাটকের নাম ছিল ‘বিরসকাব্য’। তা বদলে রাখা হলো ‘বউয়ের জ্বালা’ নাটকের এই উদ্ভট নাম পরিবর্তনে বিরক্তি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। তিনি বলেন, নাটকের এই উদ্ভট নাম দেওয়ার টেলিভিশন চ্যানেল থেকে মুখ ফিরিয়েছেন বড় অংশের দর্শকরা। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে মোশারফ করিম জানান, কিছুদিন আগে তিনি একটি নাটকের শুটিং করেন। সেই সময়ে ওই নাটকের নাম ছিল ‘বিরসকাব্য’। কিন্তু যখন প্রচারিত হয় তখন সেই নাটকের নাম হয়ে যায় ‘বউয়ের জ্বালা’।
তিনি বলেন, ‘ইদানিং বাংলা নাটকের নাম দেখে অনেকে ভিরমি খাচ্ছেন। এ রকম নাম দেওয়ার ঘটনাগুলো আমরা ঠেকাতে পারছি না। আমরা চেষ্টা করেও ঠেকানো যায়নি। কারণ আমরা ভিউয়ের জগতে ঢুকে গিয়েছি। এটা অস্বীকার করা যাচ্ছে না। তবে সেখানে আমার একটা দায়ও আছে।
অভিনেতা বলেন, ‘আমার দায় হচ্ছে একটাই। সেটা হলো, আমার একটা নাটক দর্শক দেখবে। কিন্তু আমার সত্তাকে বিসর্জন দিয়ে বা উলঙ্গ হয়ে নয়। কারণ, আমি তো আসলে নিজেকে উপস্থাপন করতে চাই। ’ তাঁর মতে, ‘শিল্পীর একটা দায় আছে। নামের ক্ষেত্রে অদ্ভুত নাম কেন দেওয়া হবে, সেটা নিয়েও চিন্তাভাবনা করা জরুরি।
নামে অভ্যস্ত এর আগে ‘মাথা গরম জামাই’ নামের একটা নাটকে অভিনয় করেন মোশাররফ করিম। তিনি জানান, এটা শুনতে খারাপ লাগলেও এর মধ্যে অশ্লীল কিছু নেই। তিনি বলেন, আগে যে নাটকগুলো হতো সেগুলোর নামের মধ্যে সাহিত্যের একটা ছোঁয়া ছিল। আমরা তা থেকে সরে এসেছি। ফলে, এখন যে নামগুলি দেওয়া হচ্ছে একদিন মানুষ তার সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories