শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সোহেল-দিতির কন্যা লামিয়াকে নিয়ে বাঁধনের ‘মেয়েদের গল্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৭৮ বার

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় দুই মুখ প্রয়াত তারকা দম্পতি সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা। এই দুই তাকরার পথেই এবার হাঁটছেন তাদের কন‌্যা লামিয়া চৌধুরী। নিজেকে দক্ষ করে তুলতে ফিল্ম প্রডাকশনের ওপর পড়াশোনাও করেছেন। তার ছবির নাম ‘মেয়েদের গল্প’। আর এই সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
বুধবার এই তথ্য নিশ্চিত করে বাঁধন বলেন, আমি আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম, যে গল্পটা আমি বলতে চাই, দেখতে চাই, সেটা যদি বলতে পারতাম! যেহেতু আমি লেখক নই, আবার পরিচালনাকে আমার কাছে খুব কঠিন কাজ মনে হয়। তো একবার দিতি আপুর কবর জিয়ারত করতে যাওয়ার সময় লামিয়ার সঙ্গে গাড়িতে বসেই আলাপ হয়। ওর গল্পটা আমাকে জানায়। ওই মুহূর্তেই আমি ওকে বলেছিলাম, কাজটি করতে চাই। কারণ, আমি একজন নারী লেখক-নির্মাতাকেই খুঁজছিলাম মনে মনে।
এরকম গল্প-নির্মাতার জন্যই অপেক্ষায় ছিলেন বাঁধন। তার ভাষ্য, মিডিয়াতে নারীদের দৃষ্টিকোণ থেকে গল্প বলার জায়গাটা খুব কম। এ কারণেই আমি ভেবে রেখেছি, যখন নিজের প্রযোজনায় কিছু করবো, সেটা যেন নারীদের দৃষ্টিকোণ থেকে দেখা গল্প হয়। এই গল্পটা খুবই ইন্টারেস্টিং। আমি শুনেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। লামিয়াও খুশি মনে রাজি হয়ে যায়।
অন্যদিকে লামিয়া জানালেন, বছর দশেক আগে এই ছবিটির কথা তিনি তার মা দিতিকে বলেছিলেন। তিনি ছবিটি প্রযোজনা এবং এতে অভিনয় করবেন বলেও কথা দিয়েছিলেন। কিন্তু ২০১৬ সালে দিতির মৃত্যুর কারণে সব থমকে যায়।
লামিয়া বলেন, আমি আসলে পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিলাম। কারণ, আমাদের ইন্ডাস্ট্রির পরিস্থিতিও খুব বাজে। কিন্তু বাঁধন আপু আমাকে সাহস দিয়েছেন, আত্মবিশ্বাস জুগিয়েছেন। আমরা দুজন মিলে ছবিটি করার সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে আমার চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়ে গেছে।
মেয়েদের গল্পতে কে অভিনয় করবেন সে বিষয়টি অবশ্য লামিয়া কিংবা বাঁধন কেউই প্রকাশ করেননি। তবে বাঁধন জানান, ইতোমধ্যে ছবির প্রযোজকও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই ছবিটির কাজ সেরে ফেলতে চান তারা। নির্মাণ শেষে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরপর কোনো ওটিটি প্ল্যাটফর্মে আসতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories