শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশ্যে ‘তুফানের’ টিজার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৭৭ বার

ঈদুল ফিতরে মুক্তি পেতে চলেছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা। সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে আজ। মঙ্গলবার বিকেলে সামাজিক মাধ্যম ফেসবুকে ‘তুফান’ সিনেমার টিজার শেয়ার করেন শাকিব নিজেই।
১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে যেন ঝড় তুলেছেন শাকিব।
টিজারের শুরুতেই অস্ত্র হাতে ধরা দিলেন নায়ক। পুরো ভিডিওজুড়েই নায়কের দাপট চোখে পড়ে। এর আগে কখনোই শাকিবকে এমন বিধ্বংসী রূপে দেখেননি তার ভক্তরা।
এসময় তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাঁধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে এরপরই অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে। তার দুর্দান্ত লুকে মুগ্ধ অনুরাগীরা। শেষে অবশ্য এক ঝলক দেখা মেলে চঞ্চল চৌধুরীর।
তার সেই বিখ্যাত সংলাপের অট্টহাসি দিয়ে বলতে শোনা যায়, ‘তুফান, খুব ভয় পাইছি রে হেহেহেহে….’। এরপরই আরও একবার স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন শাকিব।
তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত দুই বাংলার যৌথ প্রযোজনার সিনেমা ‘তুফান’। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন শাকিব খান এবং তার বিপরীতে মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। এছাড়াও জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে রয়েছেন এই সিনেমায়।
‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories