শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফারিণের ‘ফাতিমা’ মুক্তির তারিখ জানা গেল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৭৯ বার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ফাতিমা’ মুক্তির তারিখ জানা গেছে। আগামী ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ‘ফাতিমা’ মুক্তির তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন তাসনিয়া ফারিণ নিজেই।
জীবনের প্রথম সিনেমা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ফারিণ
ফেসবুকে সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘আসছে দুই সময়ের দুই সংগ্রামের আখ্যান ‘ফাতিমা’। দেখুন ২৪ মে থেকে আপনার কাছের সিনেমা হলে।
গণমাধ্যমকে ফারিণ বলেন, ক্যারিয়ারে এটাই আমার প্রথম সিনেমা। খুব সুন্দরভাবেই এর শুটিং হচ্ছিলো। হঠাৎ মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। আমিও ব্যস্ত হয়ে যাই নাটকের কাজে। এর প্রায় ৬ বছর পর পরিচালক ধ্রুব হাসান ভাই ফোন করে বললেন, তিনি আবার সিনেমাটার কাজ শুরু করতে চান। শুনে একটু অবাক হয়েছিলাম। তবে বিশ্বাস ছিল তার ওপর।
তিনি আরও বলেন, ফাইনালি সিনেমার কাজ খুব ভালোভাবে শেষ হলো। দেশের বাইরে কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরেও আসলো। তার মধ্যে ইরানের ফজর উৎসবে আমি গিয়েছিলাম। সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেলাম। এখন ছবিটি প্রেক্ষাগৃহে দেখার অপেক্ষায় আছি।
‘ফাতিমা’ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় গায়ক পান্থ কানাই। এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকাসহ অনেকেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories