শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টাইটানিক সিনেমার অভিনেতা বার্নার্ড হিল আর নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৭১ বার

হলিউডের ব্যবসাসফল ও দর্শকনন্দিত সিনেমা টাইটানিক খ্যাত অভিনেতা বার্নার্ড হিল আর নেই।
রোববার ভোরে ৭৯ বছর বয়সে তিনি মারা যান।
টাইটানিক ছাড়াও এই গুণী অভিনেতা লর্ড অব দ্য রিংস সিনেমায় অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন। তার মৃত্যুর খবর বিবিসিকে নিশ্চিত করেছেন অভিনেতার প্রতিনিধি লু কুলসন।
তিনি জানান, রোববার ভোরে অভিনেতা বার্নার্ড হিল মারা যান। আর এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে স্কটিশ সংগীতশিল্পী বারবারা ডিকসন লিখেছেন, বার্নার্ড হিল অসাধারণ একজন অভিনেতা ছিলেন। তার সঙ্গে পথচলা সত্যি অন্যরকম ছিল। শান্তিতে থাকুন বেনি।
সবশেষ বিবিসি প্রযোজিত দ্য রেসপন্ডার নামে একটি নাটকের মাধ্যমে বার্নার্ড হিলের টিভি পর্দায় ফেরার কথা ছিল। কাকতালীয়ভাবে ওই নাটকটি রোববার থেকে সম্প্রচার শুরু হয়। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন মার্টিন ফ্রিম্যান নামে খ্যাতনামা অভিনেতা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories