শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা পেলেন নাসির উদ্দিন ইউসুফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৭৫ বার

বাংলাদেশের কিংবদন্তি আবৃত্তিশিল্পী, অভিনেতা গোলাম মুস্তাফা। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গত আট বছর গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা প্রদান করা হচ্ছে। প্রতি বছরই গোলাম মুস্তাফার উত্তরসূরি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার উপস্থিতিতে এ সম্মাননা প্রদান করা হয়ে থাকে। যথারীতি চলতি বছরও এ সম্মাননা তুলে দেয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা, দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর হাতে।
আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ বাংলাদেশের আবৃত্তি শিল্পের পুরোধা ব্যক্তিত্ব আবৃত্তিশিল্পী ও অভিনেতা গোলাম মুস্তাফার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৭ সাল থেকে এ সম্মাননা প্রবর্তন করেছে। দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য প্রতি বছর সংগঠনটি এ সম্মাননা প্রদান করে থাকে। কিংবদন্তি আবৃত্তিশিল্পী গোলাম মুস্তাফার ৯০তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে নাসির উদ্দিন ইউসুফের হাতে এ সম্মাননা পদক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের সম্মাননা প্রদান পর্বে অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় ও অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ভাগ্যধন বড়ুয়া, উপস্থাপনা করেন মুজাহিদুল ইসলাম। এ সময় অতিথিরা সম্মাননাপ্রাপ্ত গুণীজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর হাতে তুলে দেন উত্তরীয়, একগুচ্ছ কবিতার বই, সম্মাননা পদক, সম্মাননা স্মারক ও সম্মাননা আর্থিক মূল্য ১০ হাজার টাকা।
অনুষ্ঠানে স্মৃতিচারণ, কথামালা ও আবৃত্তিতে অংশ নেন আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী, শিমুল মুস্তাফা, মীর বরকত, অভিনয়শিল্পী চিত্রলেখা গুহ, নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনয়শিল্পী সাবেরী আলম, আবৃত্তিশিল্পী দেওয়ান সাঈদুল হাসান, মাশকুর এ সাত্তার কল্লোল, ফয়জুল্লাহ সাঈদ, নাজমুল আহসান, মাসুম আজিজুল বাসার, মজুমদার বিপ্লব, সুকান্ত গুপ্ত, মিসবাহিল মোকার রাবিন, পলি পারভীন, মেহেদী হাসান আকাশ প্রমুখ। আবৃত্তি পরিবেশন করে ঢাকা স্বরকল্পন, শিল্পবৃত্ত, বাংলা আমার ও তারুণ্যের উচ্ছ্বাস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories