শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজ আমার খুবই ভালো বন্ধু: মন্দিরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৭৪ বার

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাজলরেখা’ দিয়ে প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন শরীফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। সিনেমাটিতে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন নতুন এই জুটি। ইতিহাসনির্ভর ‘কাজলরেখা’ সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। তার বিপরীতে অভিনয় করেছেন শরীফুল রাজ।
সিনেমাটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। সম্প্রতি একটি অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমে কাজলরেখা নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন মন্দিরা চক্রবর্তী। সেখানে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত নানান প্রশ্নে উত্তর দেন নবাগত এই নায়িকা।
মন্দিরাকে প্রশ্ন করা হয়, এবারের ঈদে রাজের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে, তিনটি ছবির তিনজন নায়িকা, তার মধ্যে একজন হচ্ছেন মন্দিরা চক্রবর্তী, কাকে বেশি সময় দিচ্ছেন বুবলীকে না মন্দিরাকে? উত্তরে নায়িকা বলেন, ‘ওর তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, তিনটিকেই সমানভাবে সময় দেওয়া উচিত। আমার কাছে মনে হয়, কাজ মানে তিনটিই আমার সন্তানের মতো। একটি একটু বেশি ভালোবাসছি, একটি একটু কম ভালোবাসছি, সে রকম নয়। যখন কাজটা করব, পুরোপুরি চেষ্টা দিয়েই তো আমি করছি। আমার কাছে মনে হয় তিনটিকেই সমানভাবে দেখা উচিত।
এখন রাজ-মন্দিরাকে নিয়ে নানা কথা হচ্ছে, সুন্দর একটি প্রেমের গসিপ হলে কেমন লাগবে? ‘এটার জন্য আমার প্রস্তুতি ছিল। গসিপটা তো হবেই।
রাজ-মন্দিরার প্রেমটা কত দিনের? উত্তরে নায়িকা বলেন, ‘এটা কি হওয়ার ছিল? আমরা খুবই ভালো বন্ধু। প্রেমটা হওয়ার সুযোগ নেই আসলে। বলতে পারি সে আমার খুবই ভালো একজন বন্ধু হয়ে উঠেছে। শুটিংয়ের সময় সে আমার বন্ধু ছিল না; কারণ, তখন আমার সঙ্গে তার বেশি কথা হতো না, খুবই কম। আমাদের শুটিং হচ্ছিল ২০২২ সালে। এখন সে যে লাইফটা কাটাচ্ছে, তখন সে এই লাইফে ছিল না। তার তখন সন্তান হয়েছিল, সবকিছু মিলিয়ে সে তাঁর মতো ছিল। তখন মাত্রই আমাদের প্রথম দেখা। সহকর্মী হিসেবে যতটা কথা বলার দরকার ছিল, ততটা। কিন্তু সিনেমার প্রচারের সময় বিভিন্ন জায়গায় যাওয়া–আসা। তো থাকে না একজন মানুষের সঙ্গে আপনি নিয়মিত বের হচ্ছেন, কাজে যাচ্ছেন তো আপনার তাঁর সঙ্গে একটি বন্ডিং হয়ে যাবে, এটিই স্বাভাবিক। ’
‘কাজলরেখা’ সিনেমায় কাজলরেখা চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, কঙ্কণ দাসী চরিত্রে মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরীফুল রাজ। এছাড়াও আরও অনেকে রয়েছেন এই সিনেমায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories