শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ধর্ম পরিবর্তনের ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল অভিনেত্রীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৯৩ বার

হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী গোবিন্দর ভাইঝি রাগিণী খান্নার একটি পোস্ট তোলপাড় সৃষ্টি করেছে। খ্রিস্টধর্মে রূপান্তরিত হয়ে পুনরায় হিন্দু ধর্মে ফিরে এসে তিনি ওই পোস্ট করেন। ইনস্টাগ্রামে ক্ষমাও চান এই অভিনেত্রী।
প্রথম পোস্টে অভিনেত্রী ঘোষণা করেন, ধর্মান্তরকরণ করিয়েছেন তিনি। এখন থেকে খ্রিস্টধর্ম মেনে চলবেন।
২৪ ঘণ্টা পার হতে না হতেই সেই ‘পোস্ট’ উধাও! নতুন ‘পোস্টে’ তিনি জানিয়েছেন, তিনি পুনরায় নিজের শিকড়, হিন্দুধর্মেই ফিরে এসেছেন। ধর্মান্তরণের জন্য ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী।
লিখেছেন, “আমি রাগিণী খান্না, সবার কাছে ক্ষমাপ্রার্থী। খ্রিস্টধর্মে রূপান্তরিত হয়েছিলাম। কিন্তু আমি আমার নিজের জায়গায় ফিরে এসেছি। কট্টর হিন্দু সনাতনী ধর্ম অনুসরণ করছি আমি।
ঘটনার পরে দর্শকের একাংশের অনুমান, রাগিণীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছে। সম্ভবত চুকিদার বাহাদুর নামে কোনো ব্যক্তি অভিনেত্রীর সামাজিকমাধ্যম ব্যবহার করছেন। তবে ঘটনার কোনো প্রমাণ নেই। কোনো বিবৃতি মেলেনি অভিনেত্রীর তরফে। সত্যিই অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছে, না কি পোস্ট করার পর অভিনেত্রী নিজেই সরিয়ে ফেলেছেন, তা নিয়ে ধন্দে সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা ।
সম্প্রতি অভিনেত্রী আরতি সিংহের বিয়ের অনুষ্ঠানে নজর কেড়েছিলেন রাগিণী খান্না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories