শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজনীতি নিয়ে সোনাক্ষীর ভাবনা কী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৭৯ বার

বাবা শত্রুঘ্ন সিনহা অভিনেতা, বর্তমানে লোকসভার সংসদ সদস্য। এ বছরও তৃণমূল কংগ্রেসের হয়ে আসানসোল কেন্দ্রে প্রার্থী হয়েছেন তিনি। অভিনেতার তিন সন্তান। মেয়ে সোনাক্ষী সিনহা অভিনেত্রী। যমজ দুই ছেলের মধ্যে একজন বাবার মতো রাজনীতিতে পা রেখেছেন। অভিনেত্রীর মা পুনমও রাজনীতির সঙ্গে যুক্ত। একই পরিবারের তিন জনেই রাজনীতিতে।
তবে কি ভবিষ্যতে সোনাক্ষীর অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে? সোনাক্ষীর সাফ কথা, তিনি বাবার মতো নন।
এমনিতেই তারকার সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রেই অভিনয়কে পেশা হিসাবে বেছে নেন। তাতে অবশ্য প্রতিনিয়ত তাদের বাবা বা মাকে স্বজনপোষণের বিতর্ক তাড়া করে। অভিনয় জগতে এসে সোনাক্ষীকে বিভিন্ন সময় এমন নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তাই রাজনীতিতের তার অভিষেক হবে কি না সেই প্রসঙ্গে অভিনেত্রী খানিক মজার ছলেই বলেন, ‘‘এবার তো তবে বলবেন, এখানেও স্বজনপোষণ করে।’’
তবে সোনাক্ষী জানান, তার বাবা সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। আর সোনাক্ষী সব কিছু ব্যক্তিগত রাখতে পছন্দ করেন।
অভিনেত্রীর কথায়, রাজনীতিতে এলে গোটা দেশের জনগণের জন্য ভাবতে হয়। সেই ক্ষমতা আমার মধ্যে নেই।
অভিনেত্রীর ধারণা রাজনীতির জন্য যে ধরনের জীবনবোধের প্রয়োজন, সেটা একেবারে ভিন্ন, তার ভাবনাচিন্তার থেকে। পরিশেষে সোনাক্ষী বলেন, কোনো কিছু করতে গেলে বুড়ি ছোঁওয়ার মতো করে লাভ নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories