বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

কবিতা : “গোড়ায় গলদ”

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৯৭ বার

তাপদাহে পুড়ছে মানুষ
ফসল পুড়ছে খরায়,
বরফ গলে অগ্নিস্ফলিঙ্গ
সৃষ্টি হচ্ছে ধরায়।

তবুও মানুষ দিশেহারা
টাকার পিছে ঘুরে,
দূর্নীতির বাজার খুলে
সরকারী চাকুরি করে।

ওরাই নাকি রক্ষাকর্তা
বন করে উজার,
অন্ধকারে পকেট ভরে
কারো ধারেনা ধার।

বনদশ্যু ফরেষ্ট মিলে
সাথে ভুমিদশ্যুর দল
রাজনীতির সাইনবোর্ড বুকে
লুটে খাচ্ছে অবিকল।

সবুজ শ্যামল বাংলাজুড়ে
শুধু উন্নয়নের জয়,
ভরাট হচ্ছে খালবিল
শুন্য হচ্ছে জলাশয়।

নদীবুকে ব্রিজ হচ্ছে
শহরে ভবন বহুতল,
গ্রামে কৃষিজমির ধবংশযজ্ঞ
বাড়ছে বাড়ি-জনবল।

নিত্যপণ্যের বাজার চড়া
শুধু নিয়ন্ত্রনের অভাব,
গোড়ায় গলদ সর্বক্ষেত্রে
এইটাই মোদের স্বভাব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories