শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভোটের প্রচারে গিয়ে অসুস্থ অভিনেতা সোহম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৭৯ বার

তাপপ্রবাহের প্রভাব সীমান্ত ছাড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গেও। তাপমাত্রার পারদ সেখানে ৪৩-৪৪ ডিগ্রি ছুঁয়ে ফেলছে। এর মধ্যেই ভারতে চলছে লোকসভা নির্বাচন।
ভোটের মাঠে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী।
প্রচারণা চালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেতা। পরে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, গরমের মধ্যে লাগাতার ভোটের প্রচার করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের চণ্ডীপুরের বিধায়ক সোহম। তার ডিহাইড্রেশন হয়েছে। একই সঙ্গে জ্বরে কাবু অভিনেতা। পরিস্থিতি গুরুতর হলে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সোহমকে।
সোহমের টিমের একজন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে বলেন, সোহম এখন অনেকটাই ভালো আছেন। তবে তার শরীর দুর্বল বলে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। খুব তাড়াতাড়ি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। চিকিৎসকেরা আপাতত ফোন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। বাড়ি ফেরার পরেও তাকে দিন কয়েক বিশ্রামে থাকতে হবে।
গত সপ্তাহে দলের হয়ে মালদহ ও মুর্শিদাবাদে ভোট প্রচার করেছেন সোহম। রাজ্যের সব জেলাতেই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। তার ফলেই সোহম অসুস্থ হয়ে পড়েছেন। সোহমের দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও নেটিজেনরা।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘শাস্ত্রী’ ছবির শুটিং শেষ করেছেন সোহম। সম্প্রতি বাংলাদেশি অভিনেত্রী পরীমনির সঙ্গে জুটি বেঁধে ‘ফেলু বক্সী’ ছবির শুটিংও সেরেছেন তিনি। এর পরপরই ব্যস্ত হয়ে পড়েছিলেন নির্বাচনী প্রচারণায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories